
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পালটা হামলার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে বিশ্ববাজারে তেলের দামে।
বৃহস্পতিবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) জানায়, বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের এ পদক্ষেপের পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়।
এর আগে হরমুজ প্রণালির কাছে হুমকি সৃষ্টি করায় ইরানের একটি সামরিক ঘাঁটি এবং চারটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক’ ড্রোন লক্ষ্য করে নতুন হামলা চালায় মার্কিন সামরিক
বাজার সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৫১ ডলার বা ৩ দশমিক ৭২ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ৮ ডলারে পৌঁছায়। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির অবনতির কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কাই এ মূল্যবৃদ্ধির প্রধান কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে এর আগে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি কমে এক মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সংঘাত নিরসন এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আশা থেকে বাজারে সেই পতন দেখা গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ঘটনায় সেই আশাবাদে ভাটা পড়েছে।
/টি