
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সবশেষ সমন্বয়ের পর দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম আরও এক দফা বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, আজ মঙ্গলবার (২৬ মে) থেকে মূল্যবান এই ধাতু দুটি সবশেষ নির্ধারিত উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। সোমবার সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম বৃদ্ধি পাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যা গতকাল সকাল ১০টা থেকেই কার্যকর রয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি
স্বর্ণের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। ভরিতে ১১৭ টাকা বাড়িয়ে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৫৫৮ টাকায় নির্ধারণ করা হয়েছে।
মূল্য ওঠানামার পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম রেকর্ড ৬৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৭ বার দাম বাড়ানো এবং ৩২ বার কমানো হয়েছে। অন্যদিকে, চলতি বছরে রুপার দাম সমন্বয় করা হয়েছে মোট ৪০ বার; যার মধ্যে ২২ বার দাম বেড়েছে এবং ১৮ বার কমেছে। উল্লেখ্য, গত ২০২৫ সালেও বাজারে স্বর্ণের দাম ৯৩ বার এবং রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছিল।