
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে টানা সাত দিনের ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আজ শনিবারও দেশের সব তফসিলি ব্যাংক খোলা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, শনিবার ও রোববার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গ্রাহকরা নিয়মিত লেনদেন করতে পারবেন। আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বিকাল ৫টা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংক গত ১৮ মে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা দেওয়া হয়।
এদিকে ঈদের আগে পোশাক শিল্পের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ কয়েকটি এলাকার সংশ্লিষ্ট ব্যাংক শাখা ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে খোলা
/টিএ