
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জনগনের ভোটে ক্ষমতায় আসলে বিএনপি বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশে উপযুক্ত শিক্ষা ব্যবস্থা প্রনয়ন করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জ পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার আলোকে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ভার্চূয়ালী যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে আছে দেশের নেতৃত্ব, তাই বিভিন্ন ক্ষেত্রে মেধাবীদের বের করে আনা রাষ্ট্রের দায়িত্ব। দেশকে এগিয়ে নিতে কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন সেভাবেই শিক্ষা ব্যবস্থাকে সাজাতে চায় বিএনপি।