
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আবুধাবিতে রীতিমতো ঝড়ই তুললেন হাসান মাহমুদ। আগের দিনের শেষ ভাগে যেখানে উইকেটের জন্য হাপিত্যেশ করতে হয়েছে দলকে, সেখানে সকালে তিনি রীতিমতো হ্যাটট্রিকই বাগিয়ে বসলেন! সেই হ্যাটট্রিকেই তিনি গড়েছেন এমন এক রেকর্ড, যা বাংলাদেশের ইতিহাসে আর কখনোই হয়নি।
হ্যাটট্রিকের আগে পরেও হাসান মাহমুদ অস্বস্তিতে রেখেছেন আফগান ব্যাটারদের। ৫৫ রান খরচায় তুলে নিয়েছেন ৫ উইকেট। আর তাতেই শেষ ২১ রানে ৬ উইকেট খুইয়ে আফগানরা গুটিয়ে গেছে ২৪০ রানে। বাংলাদেশ প্রথম ইনিংসে পেয়ে গেছে ১০৬ রানের লিড।
হাসানের এই হ্যাটট্রিকে নতুন এক দিগন্ত উন্মোচন হলো যেন দেশের ক্রিকেটে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হ্যাটট্রিক ছিল আরও ২টি। ২০০৩ সালে পেশোয়ার টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ইতিহাসের প্রথম হ্যাটট্রিকটি