
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
‘আসিয়ান’-এর জোটে অংশ নিতে পারবে না বাংলাদেশ!
দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক ও রাজনৈতিক জোট 'আসিয়ান'-এর সদস্য হতে বাংলাদেশের দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টার পথে বড় ধরনের আইনি বাধা তৈরি হয়েছে। জোটটিতে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে সম্প্রতি উঠে এসেছে কিছু নীতিগত ও স্পষ্ট সীমাবদ্ধতা।
আসিয়ানের বর্তমান নীতিমালা ও আন্তর্জাতিক সনদ পর্যালোচনা করে জানা গেছে, কেবল ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশের সদস্য হওয়া সম্ভব হচ্ছে না। ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ১০ম আসিয়ান মিডিয়া ফোরামে জোটটির মহাসচিব কাও কিম হোর্ন নিশ্চিত করেছেন, পূর্ব তিমুরকে যুক্ত করার মাধ্যমেই আসিয়ানের সম্প্রসারণ প্রক্রিয়া কার্যত ইতি টেনেছে।
আসিয়ান চার্টার অনুযায়ী, এই জোটের সদস্য হতে হলে আবেদনকারী দেশকে অবশ্যই দক্ষিণ-পূর্ব এশিয়ার ভৌগোলিক সীমানার অংশ হতে হবে।
বাংলাদেশ গত বছর মালয়েশিয়ার সভাপতিত্বের সময় এবং বিভিন্ন কূটনৈতিক প্ল্যাটফর্মে জোটটির সমর্থনের জন্য চেষ্টা চালিয়েছিল। অন্যদিকে, পাপুয়া নিউগিনির জন্য ইন্দোনেশিয়ার সমর্থন থাকলেও সনদের এই ভৌগোলিক শর্ত বাধা হয়ে দাঁড়িয়েছে। আসিয়ানে যোগ দেয়ার প্রক্রিয়া কতটা কঠিন, তা তুলে ধরতে গিয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রসিকতা করে বলেছিলেন, ‘আসিয়ানে প্রবেশের চেয়ে স্বর্গে যাওয়া সহজ!’
সংশ্লিষ্টদের তথ্য মতে, আপাতত বাংলাদেশসহ আবেদনকারী অন্যান্য দেশের জন্য আসিয়ানের দরজা খুলতে হলে জোটের সবকটি সদস্য দেশের সম্মতিতে সনদ সংশোধন করা ছাড়া অন্য কোনো আইনি পথ খোলা নেই।