
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসের আকাশে যুক্তরাষ্ট্রের ‘লুকাস’ ধরনের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। রোববার (২৪ অক্টোবর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
তাসনিমের প্রতিবেদনে ইরানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগের বরাত দিয়ে বলা হয়েছে, দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার আওতায় বিভিন্ন প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে। তবে ড্রোনটি ঠিক কোন পরিস্থিতিতে ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল কিংবা এটি কী ধরনের মিশনে নিয়োজিত ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এমন এক সময়ে ড্রোন ভূপাতিত করার দাবি সামনে এল, যখন ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন রোববারই ইরানে হামলা চালাতে পারে, অথবা তেহরানের সঙ্গে একটি ‘বড় ও চমৎকার’ চুক্তিতে পৌঁছাতে পারে। ইরানে নতুন করে হামলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে—এমন খবরের মধ্যেই ট্রাম্পের এ বক্তব্য দুই দেশের পরিস্থিতিকে আরও আলোচনায় এনেছে।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়, যার প্রভাব ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। পরবর্তী সময়ে যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি চূড়ান্ত করার বিষয়ে সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও সংকটের স্থায়ী সমাধান এখনো হয়নি। এমন পরিস্থিতিতে ইরানের আকাশে মার্কিন ড্রোন ভূপাতিত করার এ দাবি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনাকে নতুন করে সামনে এনেছে।
টি/