
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মাঠে অসংযত আচরণের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তির মুখে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার রভম্যান পাওয়েল ও শেরফান রাদারফোর্ড। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুজনকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি তাদের শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।
গত শুক্রবার রাঁচিতে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচে ঘটে শাস্তির কারণ হওয়া দুটি ঘটনা। সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় আইসিসি। দুই ক্রিকেটারের বিরুদ্ধেই আচরণবিধির লেভেল ওয়ান পর্যায়ের অপরাধের অভিযোগ আনা হয়। তবে দুজনই নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় এবং ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
পাওয়েল আইসিসির আচরণবিধির ২.২
অন্যদিকে, আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করায় শাস্তি পেয়েছেন রাদারফোর্ড। আইসিসির আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী, আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে আপত্তিকর আচরণ করা অপরাধ। ম্যাচের ১৩তম ওভারে একটি বলকে ওয়াইড ঘোষণা না করায় আম্পায়ারের দিকে তাকিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে চিৎকার করেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় আইসিসি।
এদিকে, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের গুরুত্বপূর্ণ সময়ে দলের দুই ক্রিকেটারের শাস্তি ওয়েস্ট ইন্ডিজ শিবিরে বাড়তি আলোচনার জন্ম দিয়েছে। পাওয়েল ও রাদারফোর্ডের এই শাস্তি ভবিষ্যতে মাঠের আচরণে সতর্ক থাকার বার্তাও দিচ্ছে।
টি/