
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। তবে তারকা জীবনের সঙ্গে মানানসই কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন নয়, বরং একেবারেই ব্যক্তিগত ও ঘরোয়া পরিবেশেই অনুষ্ঠিত হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। আগামী ৫ জুলাই মুম্বাইয়ে নিজের বাসভবনে আইনিভাবে তারা বিয়ে করবেন বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
বিয়ের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য এবং কেবল কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। বড় পরিসরের অনুষ্ঠান, তারকাখচিত অতিথি তালিকা কিংবা অতিরিক্ত জাঁকজমক থেকে দূরে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি। এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, তারা দুজনই বিষয়টিকে খুব সাধারণ রাখতে চান এবং
গৌরীর সঙ্গে আমিরের সম্পর্কের খবর প্রথম প্রকাশ্যে আসে গত বছর অভিনেতার জন্মদিনে। আমির জানান, দীর্ঘদিন পর জীবনে এমন একজন মানুষকে পেয়েছেন, যিনি তার জীবনে প্রশান্তি ও স্থিরতা নিয়ে এসেছেন। গৌরী সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করে অভিনেতা বলেন, "সে আমার জীবনে অনেক শান্তি এনেছে। নিজেকে সত্যিই ভাগ্যবান মনে করি যে তার সঙ্গে আমার দেখা হয়েছে।"
নিজের অতীত জীবন নিয়ে খোলামেলা বক্তব্য দিতে গিয়ে আমির জানান, তার আগের দুই সংসার টেকেনি ঠিকই, তবে জীবনের গুরুত্বপূর্ণ সময়ে রীনা দত্ত, কিরণ রাও এবং এখন গৌরী—এই তিনজনই তার ব্যক্তিগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উল্লেখ্য, ১৯৮৬ সালে ছোটবেলার বন্ধু রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির, যা ২০০২ সালে বিচ্ছেদ হয়। পরবর্তীতে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি এবং ২০২১ সালে তাদের ১৬ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে।
বিচ্ছেদের পর দুই সাবেক স্ত্রীর সঙ্গেই আমিরের সুসম্পর্ক রয়েছে এবং সন্তান জুনায়েদ, ইরা ও আজাদের দায়িত্ব তারা যৌথভাবেই পালন করছেন। এবার জীবনের ষাটতম বছরে এসে গৌরী স্প্র্যাটের সঙ্গে জীবনের নতুন পথচলা শুরু করতে যাচ্ছেন আমির খান। জাঁকজমক নয়, বরং ভালোবাসা, পরিবার ও ঘনিষ্ঠ সম্পর্কের বন্ধনকেই প্রাধান্য দিয়ে সাজানো হচ্ছে তাদের এই বিশেষ দিনটি।
/টি