
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
পপ সুপারস্টার কেটি পেরি জানিয়েছেন, সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে তার সম্পর্ক তার জীবনে গভীর পরিবর্তন এনে দিয়েছে। সম্প্রতি ‘আনফেমাস’ পডকাস্টে অংশ নিয়ে তিনি এই সম্পর্ককে একটি ‘রূপান্তরমূলক’ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন। পেরির ভাষ্য, বর্তমানে তিনি জীবনে ভালোবাসার এমন এক শক্তিশালী অনুভূতি উপলব্ধি করছেন, যা তাকে মানসিক ও ব্যক্তিগতভাবে নতুনভাবে গড়ে তুলেছে।
পডকাস্টে ৪৪ বছর বয়সী এই গায়িকা বলেন, একসময় ‘ভালোবাসাই সব’ ধরনের কথাগুলোকে তিনি সাধারণ প্রচলিত বুলি হিসেবে দেখতেন। তবে এখন তিনি এসব কথার গভীর তাৎপর্য উপলব্ধি করতে পারছেন। কেটি বলেন, “আমার জীবনে এখন ভালোবাসা আছে। আর এটাই আমাকে বদলে দিয়েছে।” তার মতে, মানুষ নিজে অনুভব না করা পর্যন্ত
জানা গেছে, অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদের পর ২০২৫ সালে জাস্টিন ট্রুডোর সঙ্গে কেটি পেরির সম্পর্কের সূচনা হয়। পেরি জানান, ব্লুমের সঙ্গে বিচ্ছেদ তার জন্য অত্যন্ত কঠিন সময় ছিল এবং সে সময় তাকে তীব্র মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে তিনি নিজেকে কখনো পরিস্থিতির শিকার হিসেবে দেখেননি; বরং কঠিন অভিজ্ঞতাগুলোকে গ্রহণ করে সেখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেছেন।
বিচ্ছেদের পর নিজেকে সামলে ওঠার অভিজ্ঞতা তুলে ধরে কেটি পেরি বলেন, তিনি নিজের আবেগ ও কষ্টকে চাপা না দিয়ে সেগুলোর মুখোমুখি হয়েছেন। তার মতে, এই পুরো প্রক্রিয়াটি ছিল মানসিক বিকাশ ও আত্মদর্শনের একটি গুরুত্বপূর্ণ যাত্রা। পেরি বিশ্বাস করেন, এই অভিজ্ঞতা তাকে জীবনের জটিলতা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে এবং ব্যক্তিগত জীবনে নতুন স্পষ্টতা খুঁজে পেতে সহায়তা করেছে।
/টি