
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
স্ত্রী আফরা ইভনাথ ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন অভিনেতা জাহের আলভী ওরফে নিয়ামত উল্লাহ ভুইয়া। তিনি মামলায় জামিন আবেদন করেছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী অভিনেতা জাহের আলভী এবং তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়। মামলার বাদী ইকরার বাবা কবির হায়াত খান।
মামলার অভিযোগে জাহের আলভী ও নাসরিন সুলতুলানা শিউলির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, দীর্ঘদিন অবহেলা এবং দুই বছর ধরে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
/টি