
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে অবকাঠামো উন্নয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। তিনি দাবি করেন, গত তিন মাসে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে, তা আওয়ামী লীগের ১৫ বছরেও হয়নি। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, আগামী পাঁচ বছরের মধ্যে এলাকার সব সড়ক ও সেতুর কাজ সম্পন্ন করা হবে।
শনিবার (২০ জুন) বেলা সোয়া ১১টায় গজারিয়া উপজেলা-এর ভবেরচর গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় নবনির্মিত আধুনিক মার্কেট ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে সরকার পরিকল্পিতভাবে
জানা গেছে, বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়িত দেশব্যাপী গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ভবেরচর গ্রামীণ বাজারে ২০২৪ সালের ১ জুলাই নির্মাণকাজ শুরু হয়। প্রায় ২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক এ মার্কেট ভবনের কাজ বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মুন্সীগঞ্জ। নির্মাণকাজ সম্পন্ন করে স্বপ্না কনস্ট্রাকশন লিমিটেড।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. কামরুজ্জামান রতন, তাহসিনা রুশদীর লুনা, মো. বেলাল হোসেন, সৈয়দা নূরমহল আশরাফী ও মেনহাজুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে মির্জা ফখরুল গজারিয়া উপজেলার ব্র্যাক অফিস থেকে ইমামপুর ইউনিয়ন পরিষদ সড়কের ২ হাজার মিটার পুনর্বাসন ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং রসুলপুর বাজার এলাকায় ফুলদী নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন করেন।
/টি