
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে আজ বৃহস্পতিবার সংসদ ভবনে বৈঠক করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৈঠকে পাকিস্তান হাইকমিশনের রাজনৈতিক পরামর্শক কামরান ধাঙ্গাল এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে পাকিস্তানের হাইকমিশনার জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভবিষ্যতমুখী ও ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে উভয় দেশ কাজ করছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং সামরিক ও বেসামরিক পর্যায়ে একাধিক সফর অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় শিক্ষা সহযোগিতার বিষয়ও গুরুত্ব পায়। হাইকমিশনার জানান, আগামী পাঁচ বছরে বাংলাদেশি ৫০০ শিক্ষার্থীকে পাকিস্তান স্কলারশিপ দেবে, যার মধ্যে ৭৪ জন ইতোমধ্যে সেখানে পড়াশোনা
এ সময় সংসদীয় পর্যায়ে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একটি সংসদীয় গ্রুপ গঠনের প্রস্তাব দেন পাকিস্তানের হাইকমিশনার। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরে পাকিস্তানের ঐতিহাসিক ভূমিকার জন্য বিরোধীদলীয় নেতা পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান।
/টিএ