
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে আগামীকাল বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এ সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচিও প্রকাশ করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। পরে তিনি দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন। এ সফরকে ঘিরে প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অবকাঠামোগত প্রস্তুতি জোরদার করা হয়েছে। মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়ক ও সিলেট-মৌলভীবাজার সড়কের দুই পাশের
এ ছাড়া সমাবেশস্থল হিসেবে নির্ধারিত ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চ নির্মাণ ও সংস্কারকাজ চলছে। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা বিএনপির নেতাদের ভাষ্য, তৃণমূল পর্যায়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে এবং প্রয়োজনীয় সব আয়োজন ইতোমধ্যে শেষ করা হয়েছে।
/টি