
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
অবশেষে প্রকাশ্যে এসেছে টালিউডের জনপ্রিয় তারকা জুটি দেব ও শুভশ্রীর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’-এর টিজার। টিজার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন আগ্রহ। পুরো টিজারজুড়ে দেব-শুভশ্রীকে দেখা গেছে একেবারেই ভিন্ন এক আমেজে।
টিজারে প্রেম ও ভালোবাসার পাশাপাশি রয়েছে মারকাটারি অ্যাকশনের ঝলক। বিশেষ করে কয়েদির পোশাকে দেবের উপস্থিতি নজর কেড়েছে সবার। টিজারের দৃশ্য দেখে ধারণা করা হচ্ছে, রোমান্স ও থ্রিলারের পাশাপাশি সিনেমার গল্পে থাকছে প্রতিশোধের আবহও।
সামাজিক যোগাযোগমাধ্যমে টিজারটি প্রকাশ করে আবেগঘন একটি ক্যাপশনও দিয়েছেন দেব। সেখানে তিনি লিখেছেন, বহু বছরের দূরত্ব, প্রকাশ না পাওয়া আবেগ এবং অমীমাংসিত লড়াইয়ের পর তারা আবার একসঙ্গে ফিরেছেন। তবে এবার তাদের দেখা
‘দেশু ৭’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও সামলেছেন দেব। রোমান্টিক থ্রিলার ঘরানার এই সিনেমায় প্রেম, রহস্য, অ্যাকশন ও প্রতিশোধ—সবকিছুরই মিশেল থাকছে বলে টিজার থেকে আভাস মিলেছে। ফলে দেব-শুভশ্রীর জুটিকে নতুনভাবে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দেশু ৭’। টিজার প্রকাশের পর সিনেমাটিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা আরও বেড়েছে। এখন দেখার বিষয়, বড় পর্দায় দেব-শুভশ্রীর এই নতুন জুটি ও ভিন্নধর্মী গল্প দর্শকদের কতটা মন জয় করতে পারে।
/টি