logo
youtube logotwitter logofacebook logo

ঝুঁকি

ধারাবহিক নাটক ‘দূরত্ব’ - image

ধারাবহিক নাটক ‘দূরত্ব’

23 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (২৪ নভেম্বর) রাত ১১.৩০ মিনিটে প্রচার হবে মেগা ধারাবহিক ‘দূরত্ব’। ফজলুল করিমের রচনায় ধারাবাহিকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এহসানুল হক সেলিম। অভিনয় করেছেনয় সৈয়দ হাসান ইমাম, মাসুদ আলী খান, লায়লা হাসান, মাহমুদ সাজ্জাদ, খালেদা আক্তার কল্পনা, হাসান মাসুদ, আরমান পারভেজ মুরাদ, আরেফিন শুভ, হিল্লোল, এহসানুল হক সেলিম, বিদ্যাসিনহা মীম, নওশীন, মিমো, কবিতা, প্রণয়, প্রাচুর্য, পূণ্য, সোহান খান, সাব্বির আহমেদ, শম্পা, তানভীর, চৈতি, সোমা, সাজ্জাদ রেজা, তানিয়া, ছবি, মুক্তি, আরফান, আল মামুন প্রমুখ। গ্রহে গ্রহে দুরত্ব, দেশ বিদেশের দূরত্ব, সমাজে সমাজে দুরত্ব, মানুষে মানুষে দূরত্ব। এত দুরত্বের মধ্যে মানুষ পৃথিবীতে বসবাস করছে। সংসার করছে। জীবন ধারন করছে। দূরত্বের মধ্যে মানুষ বেঁচে আছে। আর বেঁচে থাকা মানুষদের নিয়েই ধারাবহিকের কাহিনী। দেশ ছেড়ে অসংখ্য বাংলাদেশি বিদেশে বসবাস করছে। বিদেশে বসবাসরত প্রবাসীরা নানান প্রতিকুলতার মধ্যে তাদের কর্মময় জীবন কাটচ্ছেন। সব প্রবাসিদের জীবনের কথা ধারাবাহিকে তুলে ধরা হয়েছে। সব মানুষের ঘটনা সম্ভব নয় যাদের কথা তুলে ধরা হয়েছে তাদের ঘটনা অন্যদের প্রতিনিধিত্ব করে। এই সব মানুষে রপারিবারিক জীবন আছে। আছে স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব আপনজন। এদের ঘিরে তৈরী হয়েছে ধারাবহিকের গল্প। বিদেশে প্রবাসিরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। এদের পাঠানো অর্থে বাংলাদেশের আর্থ সামাজিক রাষ্ট্রীয় পর্যায় উন্নতি হচ্ছে । সে সব খেটে খাওয়া মানুষের কথা জানানোর দরকার আছে। অনেকে জানতে চাইলেও পারেন না। বিদেশ দেখতে চাইলেও দেখতে পারেন না। বিদেশে চিত্রায়িত দূরত্ব ধারাবাহিক নাটকটি তাদের সে আশা পুরণ করবে। বিদেশে ছাড়াও দেশে প্রবাসিদের আত্মীয় স্বজন আছে। সে সব আত্মীয় স্বজনের মধ্যে স্বর্থপরতা, জালিয়াতি, প্রতারনা, ভুল বুঝাবুঝি নানানমুখী চিত্র কাহিনীতে দেখানো হয়েছে। যা আমাদের সমাজে অতীতে ঘটেছে, এখন ও ঘটছে। দেশ বিদেশে কয়েকাটি পরিবারের দ্বন্দ্ব সংঘাত আশা নিরাশা হিংসা বিদ্বেষ প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে ড্রামা ভিত্তিক ধারাবাহিক নাটক দূরত্ব।

নভেম্বর ২৩, ২০১৫
রাত পোহালেই ভোট - image

রাত পোহালেই ভোট

28 ডিসেম্বর 2015, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: বুধবার দেশজুড়ে শুরু হচ্ছে পৌরসভা নির্বাচন। এই প্রথম পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে, আর এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই সাধারণ পর্যায়ে। দলীয় ভিত্তিতে পৌরসভার মতো স্থানীয় সরকার পরিষদের একটি নির্বাচন দেয়ার ফলে , পুরোপুরি জাতীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতার আমেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ভোটযুদ্ধ। মেয়র পদে দলীয় প্রতীকের এ লড়াই দেশের ইতিহাসে প্রথম বলে, এর মাধ্যমে তৈরি হতে যাচ্ছে নতুন এক ধারা। এ লড়াইও যথারীতি মূলত সেই দুই দলের। সেই আওয়ামী লীগ বনাম বিএনপি, সেই নৌকা বনাম ধানের শীষ। প্রায় সাত বছর পর রাজনীতির মাঠের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ ও বিএনপি হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বুধবার। দলীয় প্রতীকে মাধ্যমে পৌর নির্বাচনে এই লড়াই হলেও স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাসেও এটাই প্রথম রাজনৈতিক লড়াই। তাই ভোটেরআগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমানে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে টানাটানি কারেছে দুই বড় দলই। জাতীয় নির্বাচনের আমেজ নিয়ে পৌর নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয় ৯ ডিসেম্বর। আর ১৪ ডিসেম্বর থেকে শুরু হয় প্রার্থীদের প্রতীকসহ প্রচার কার্যক্রম। পৌরসভায় দু সপ্তাহের টানা প্রচার শেষ হয়েছে সোমবার মধ্যরাতে। অন্যদিকে তফসিল ঘোষনার পর থেকেই বিভিন্ন নির্বাচনী এলাকায় আচরণ বিধি লঙ্ঘন, হুমকি হামলার ঘটনায় সারাদেশের ১ হাজার ৬১৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে কমিশন যা মোট ভোট কেন্দ্রের অর্ধেক। পরিস্থিতি মোকাবেলায় ৭৪ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্য কাজ করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন । সারা দেশের মোট ৩২৩টি পৌরসভার মধ্যে এবার নির্বাচন হচ্ছে ২৩৪টিতে। নিবন্ধিত ৪০টির মধ্যে অংশ নিচ্ছে ২০টি রাজনৈতিক দল। সারাদেশে মেয়র পদে মোট প্রার্থীরসংখ্যা ৯৪৫। সবক’টি পৌরসভাতেই প্রার্থী আছে শুধু আওয়ামী লীগের। বিএনপি’র আছে ২২৩টিতে, জাতীয় পার্টির ৭৪ , জাসদের ২১ এবং ওয়ার্কার্স পার্টির আটটিতে। এছাড়া অন্যান্য দলের প্রার্থী ১০০ এবং স্বতন্ত্র প্রার্থী ২৮৫ জন। স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই আওয়ামী লীগ বা বিএনপি নেতা, দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহ করে স্বতন্ত্র দাঁড়িয়েছেন। নিবন্ধন বাতিল বলে জামায়াতের নেতারাও আছেন এ তালিকায়। এদিকে ভোটের আগেই, মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন সাতজন, সবাই-ই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। দেশের সাড়ে ৯ কোটি ভোটারের মধ্যে পৌরসভাগুলোতে আছেন প্রায় ৭১ লাখ ভোটার। এই তালিকায় নারী ও পুরুষ ভোটারের অনুপাত প্রায় সমান। মেয়রের পাশাপাশি সংরক্ষিত কাউন্সিলর পদে ২৪৮০ জন নারী এবং সাধারণ কাউন্সিলর পদে ৮৭৪৬ কাউন্সিলরকে নির্বাচিত করবেন তারা। বড় দুই দল আ. লীগ ও বিএনপি নিজেদের প্রার্থী দিয়েই ক্ষান্ত হয়নি, একে অপরের দোষারোপও করে যাচ্ছেন সমান তালে। তারপরও ভোটারদের চাওয়া সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। দলীয় প্রতীকের চেয়ে তারা বড় করে দেখছেন প্রার্থীদের ব্যক্তিগত যোগ্যতা। নির্বাচনের আগের দিন মঙ্গলবার বড় দুই দল-ই নির্বাচন অফিসে নিজেদের পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বিমাতাসুলভ আচরণের অভিযোগ এনেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে। প্রায় আধ ঘন্টার বৈঠক শেষে হানিফ জানান, বিএনপি সংসদের বাইরে বলে নির্বাচন কমিশনের আনুকুল্য পাচ্ছে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলার শিকার হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে মঈন খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন। এসময় তার ভোটের ফল পাল্টে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে ইসিকে শক্ত হওয়ার আহ্বান জানান। পরে সাংবাদিকদের নির্বাচন সুষ্ঠু হলে যেকোন ফলাফল মেনে নিতে প্রস্তুত বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। অপরদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দাবী, বুধবার পৌর নির্বাচনে ভোট দিতে না যেতে জনগণকে বাড়ি বাড়ি গিয়ে সরকারের পক্ষে হুমকি দিচ্ছে প্রশাসনের লোকজন। মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দেশের বিভিন্ন স্থানে পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রার্থীদের নানা হুমকি দেয়া হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, নির্বাচন কমিশনে বারবার এসব তথ্য জানানো হলেও তারা কোন পদক্ষেপ নিচ্ছেনা বরং বিএনপির অভিযোগ হেসেই উড়িয়ে দিচ্ছে তারা। সরকারের স্বৈর আচরণ বাস্তবায়নে প্রশাসন ও নির্বাচন কমিশন কাজ করছে বলেও জানান তিনি। তিনি জনগণকে সরকারের সব বাধা অতিক্রম করে ভোটকেন্দ্রে গোপন ব্যালটের মাধ্যমে উত্তর দেয়ার আহবান জানান।

ডিসেম্বর ২৮, ২০১৫
সুইফট টেকনিশিয়ানরাই সার্ভারে ছিদ্র রেখে গিয়েছিল: সিআইডি - image

সুইফট টেকনিশিয়ানরাই সার্ভারে ছিদ্র রেখে গিয়েছিল: সিআইডি

08 মে 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : সুইফট টেকনিশিয়ানদের অবহেলার কারণেই বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাকারদের কাছে উন্মুক্ত হয়েছিল বলে মনে করছে সিআইডি। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাতকারে সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক শাহ আলম বলেছেন, অর্থ চুরির ৩ মাস আগে বাংলাদেশ ব্যাংকে সুইফট মেসেজিং প্ল্যাটফরমের সঙ্গে একটি নতুন ট্রানজেকশন সিস্টেম যুক্ত করেন সুইফটের টেকনিশিয়ানরা। তারা বাংলাদেশে প্রথমবারের মতো রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেমের সঙ্গে সুইফটকে যুক্ত করেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করতে গিয়ে কিছু লুপহোল পাওয়া গেছে। সে সময় থেকেই বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাকিংয়ের ঝুঁকিতে পড়েছিল। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, সুইফটের সঙ্গে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম যুক্ত করার সময় নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেসব প্রক্রিয়া অনুসরণ করার কথা সুইফট ঠিক করে দিয়েছে, তাদের টেকনিশিয়ানরা তা করেননি। এ কারণে সহজেই পাসওয়ার্ড দিয়ে রিমোট অ্যাকসেসের মাধ্যমেও ওই সার্ভারে প্রবেশের সুযোগ ছিল। কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা বলেন, দুর্বলতা খুঁজে দেখা সুইফটের দায়িত্ব ছিল। কিন্তু তারা তা করেনি। তবে সুইফটের প্রধান মুখপাত্র নাতাশা টেরান তাদের টেকনিশিয়ান বাংলাদেশে পাঠিয়েছিল কিনা- সে বিষয়েও কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন।

মে ০৮, ২০১৬
গুপ্তহত্যাকারীদের কেউই পার পাবেনা: প্রধানমন্ত্রী - image

গুপ্তহত্যাকারীদের কেউই পার পাবেনা: প্রধানমন্ত্রী

07 জুন 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: গুপ্তহত্যাকারীদের কেউই পার পাবেনা, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে জাতীয় সংসদের অধিবেশনে সাম্প্রতিক হত্যাকান্ডগুলোর বিষয়ে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী  এ হুশিয়ারি উচ্চারণ করেন। সাম্প্রতিক সময়ে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যার ঘটনা নিয়ে প্রশ্ন-উত্তর পর্বে  খুনীদের প্রতি এভাবেই হুশিয়ারি দেন প্রধানমন্ত্রী।  এ সময় প্রধানমন্ত্রী খুনীদের পরিবারকে তাদের নিবৃত্ত করারও আহ্বান জানান। সংসদ অধিবেশনে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গুপ্ত হত্যা করে দেশে পরিবর্তন আনা যাবেনা। এসব হত্যাকারী এবং তাদের প্রভুদের বিচার হবেই। সাংসদ ফজিলাতুন নেসা বাপ্পীর  প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন,  গুপ্ত হত্যাকারীরা একের পর এক হত্যাকাণ্ড চালাচ্ছে। তবে, একজন পুলিশ অফিসারে স্ত্রীকে হত্যার ঘটনা আগে কখনও দেখিনি। এরই মধ্যে জড়িতদের অনেককে গ্রেপ্তার করা হয়েছ জানিয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, হত্যাকারী কিংবা তাদের প্রভু কেউই পার পাবে না। এছাড়া, তিনি বলেন, সরকার জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি এন্ড এ্যাকশন প্লান ২০০৯ নামে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। প্রধানমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের স্বাধীনতা, বিকাশ ও উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। শেখ হাসিনা বলেন, সাংবিধানিকভাবেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, বিএনপি-জামাত জোটের ক্ষমতায় টিকে থাকার জন্য করা নানা অপচেষ্টার ফলেই ওয়ান ইলেভেনের মত অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

জুন ০৭, ২০১৬
করোনাভাইরাসে আক্রান্ত ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে নেয়া হয়েছে। - image

করোনাভাইরাসে আক্রান্ত ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে নেয়া হয়েছে।

02 অক্টোবর 2020, বিকাল 6:00

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে নেয়া হয়েছে। এসময় তাঁর মুখে মাস্ক পরে হেলিকপ্টারে উঠতে দেখা যায়। হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ভালো। তবে অতিরিক্ত সতর্কতার জন্য তাকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বয়স এবং ওজন বেশি হওয়ায় ডোনাল্ড ট্রাম্পের শারীরিক ঝুঁকি রয়েছে। তবে এক টুইট বার্তায় মার্কিন এই প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি ভালো আছেন।

অক্টোবর ০২, ২০২০
আমি মাংকিপক্সের প্রাদুর্ভাবে গভীরভাবে উদ্বিগ্ন -গেব্রিয়াসিস - image

আমি মাংকিপক্সের প্রাদুর্ভাবে গভীরভাবে উদ্বিগ্ন -গেব্রিয়াসিস

25 জুন 2022, বিকাল 6:00

স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস। তিনি বলেন, ‘আমি মাংকিপক্সের প্রাদুর্ভাব নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন, এটি স্পষ্টতই একটি স্বাস্থ্য হুমকি যা আমার সহকর্মী, আমি এবং ডব্লিউএইচও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি’। রবিবার (২৬ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ। বিশ্বের অনেক দেশে মাংকিপক্স শনাক্তে আলোচনার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসকদের এক জরুরি শীর্ষ বৈঠক আহ্বান করা হয়। তবে এটিকে এখনই ‘গ্লোবাল হেলথ ইমার্জেন্সি’ বা বিশ্বজুড়ে স্বাস্থ্য বিষয়ক জরুরি নয় বলছে ডব্লিউএইচও। চলতি বছরের মে মাসের শুরুতে ৫০ দেশে তিন হাজার মানুষ মাংকিপক্স শনাক্ত হয়েছে। যেসব দেশে এতদিন রোগটি শনাক্ত হয়নি সেখানেও দেখা যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, গত কয়েক দশকে আফ্রিকার বেশ কয়েকটি দেশে মাংকিপক্স ছড়িয়েছে। এর জন্য পর্যাপ্ত গবেষণা, মনোযোগ এবং অর্থায়নে অবেহলা রয়েছে। এটি অবশ্যই পরিবর্তিত হবে - শুধু মাংকিপক্স নয় বরং নিম্ন-আয়ের দেশগুলোতে অন্যান্য রোগ নিয়ে অবেহলার কারণ নেই। যারা মাংকিপক্সে আক্রান্তদের সংস্পর্শে এসেছে তারাও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। আগামী কয়েক সপ্তাহে নতুন করে আরও অনেকে শনাক্তের শঙ্কা রয়েছে। স্মলপক্সের মতোই উপসর্গ দেখা যায় মাংকিপক্স আক্রান্তদের মধ্যে। যদিও এই রোগের ভয়াবহতা স্মলপক্সের তুলনায় কম। উপসর্গগুলোর মধ্যে রয়েছে, জ্বর, মাথাব্যথা, পেশির ব্যথা, পিঠে ব্যথা, ক্লান্তি, কাঁপুনি। মাংকিপক্সে আক্রান্তদের নির্দিষ্ট ওষুধ বা চিকিৎসা পদ্ধতি নেই। পরিসংখ্যান অনুসারে, স্মলপক্সের টিকা ৮০ শতাংশ ক্ষেত্রে মাংকিপক্সের বিরুদ্ধে কাজ করে।

জুন ২৫, ২০২২
পুড়ছে ইউরোপ, ভূমধ্যসাগর পেরিয়ে মরক্কোতেও আগুন - image

পুড়ছে ইউরোপ, ভূমধ্যসাগর পেরিয়ে মরক্কোতেও আগুন

16 জুলাই 2022, বিকাল 6:00

ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র দাবানল। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি স্পেনের দক্ষিণাঞ্চলে। আগুন ছড়িয়ে পড়েছে আবাসিক এলাকায়। মালাগা ও কোস্টা ডে সোল থেকে সরিয়ে নেয়া হয়েছে প্রায় ৬ হাজার মানুষকে। বাতাসের তীব্রতায় আরও দ্রুতবেগে ছড়াচ্ছে আগুন। দমকল বাহিনীর কয়েক হাজার কর্মী লড়ছে আগুন নিয়ন্ত্রণে। তবে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পাহাড়ি এলাকায় প্রবেশ। রোববার (১৭ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিমান থেকে পানি ও রাসায়নিক ছিটিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ফ্রান্সের বোরডেক্সে ২৫ হাজার একর এলাকায় ছড়িয়েছে দাবানল। নিয়ন্ত্রণে লড়ছে ৩ হাজার দমকল কর্মী। গিরোন্ডি অঞ্চল থেকে সরিয়ে নেয়া হয়েছে ১২ হাজারের বেশি মানুষকে। পর্তুগালে দাবানলের হটস্পট উত্তর পূর্বাঞ্চলীয় শহর পোর্তো। এরইমধ্যে পুড়ে গেছে ৭৫ হাজার একর এলাকা। উত্তরাঞ্চলে দমকল বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন পাইলট। ভূমধ্যসাগরীয় এলাকার অন্যান্য দেশ ইতালি, গ্রিস, মরক্কোতেও ছড়িয়েছে আগুন। স্থানীয় সময় মঙ্গলবার থেকে পর্তুগালে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস এবং স্পেনে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পৌঁছেছে। স্পেনের সংবাদমাধ্যম ইএফই জানিয়েছে, উভয় দেশেই গরমে ৩৬০ জনের বেশি মানুষ মারা গেছে। ভূমধ্যসাগরের অন্যান্য অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতালিতে শুষ্ক পো উপত্যকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। উত্তর মরক্কোতে, লারাচে, ওয়েজানে, তাজা এবং তেতুয়ান প্রদেশে আগুন ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি গ্রাম খালি করা হয়েছে। কাসার এল কেবিরে একটি গ্রাম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ফ্রান্সেও প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রচণ্ড উত্তাপ রয়েছে এবং আগামী সপ্তাহে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জুলাই ১৬, ২০২২
যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা, করোনার উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ - image

যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা, করোনার উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ

25 জুলাই 2022, বিকাল 6:00

করোনা সংক্রমণ বিবেচনায় ভ্রমণের গন্তব্য হিসেবে নতুন করে ছয়টি দেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ অভিহিত করে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)। এই তালিকায় বাংলাদেশও রয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএন আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। করোনা সংক্রমণের ঝুঁকি বিবেচনায় তিন স্তর বিশিষ্ট তালিকা করেছে সিডিসি। এর মধ্যে উচ্চ ঝুঁকিপূর্ণকে স্তর ৩, মাঝারি ঝুঁকিপূর্ণকে স্তর ২ এবং কম ঝুঁকিপূর্ণকে স্তর ১ বলা হয়েছে। বাংলাদেশ এই তালিকায় স্তর ৩-এর মধ্যে রয়েছে। সিডিসি জানিয়েছে, ২৫ জুলাই পর্যন্ত বিশ্বের ১২০টি জায়গা স্তর ৩ অর্থাৎ উচ্চ ঝুঁকিপূর্ণর তালিকায় ছিল। এর মধ্যে বসনিয়া ও হার্জেগোভিনা, পোল্যান্ড, ফিজি, এল সালভাদর, হন্ডুরাস ও বাংলাদেশকে গতকাল সোমবার নতুন করে তালিকাভুক্ত করা হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ দিনে যেসব দেশে প্রতি ১ লাখের মধ্যে ১০০ জনের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে, সেসব দেশে ভ্রমণের জন্য ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সিডিসি জানিয়েছে, ২৩৫টি জায়গাকে পর্যবেক্ষণ করা হয়েছে, যার মধ্যে অর্ধেকই করোনার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। এ তিনটি স্তর ছাড়াও স্তর ৪ নামে আরেকটি ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ বিভাগ রেখেছে সিডিসি। কিন্তু এখন পর্যন্ত স্তর ৪ তালিকাভুক্ত করা হয়নি কোনো স্থানকে। উচ্চ ঝুঁকিপূর্ণর তালিকায় ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্পেন, যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশ রয়েছে। মাঝারি ঝুঁকিপূর্ণর তালিকায় ২০ টিরও কম দেশ রয়েছে। এদের মধ্যে পাঁচটি দেশ কম ঝুঁকিপূর্ণ থেকে মাঝারি ঝুঁকিপূর্ণর তালিকায় উঠে এসেছে। দেশ পাঁচটি হচ্ছে—গিনি, ভারত, মলদোভা, ফিলিপাইন ও টোগো। অন্যদিকে কম ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে ৩০টি দেশ। এর মধ্যে এ সপ্তাহে নতুন করে যুক্ত হয়েছে দুটি দেশ—অ্যাঙ্গোলা এবং কোমোরোস। এ ছাড়া ‘অজানা ঝুঁকিপূর্ণ’ আরও একটি তালিকা করেছে সিডিসি। মূলত যেসব দেশ থেকে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি সেসব দেশকে এ তালকায় রাখা হয়েছে। এ তালিকায় রয়েছে ৫৬টি দেশ। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে ডোমিনিকা ও ইথিওপিয়া।

জুলাই ২৫, ২০২২
যেভাবে জাওয়াহিরিকে খুঁজে পেল সিআইএ - image

যেভাবে জাওয়াহিরিকে খুঁজে পেল সিআইএ

01 আগস্ট 2022, বিকাল 6:00

আফগানিস্তানে মার্কিন হামলায় শীর্ষনেতা আয়মান আল-জাওয়াহিরি নিহত হওয়ার ঘটনা ২০১১ সালে লাদেন হত্যার পর আল-কায়েদার জন্য সবচেয়ে বড় ধাক্কা। তবে বছরের পর বছর ধরে আত্মগোপনে থাকা জাওয়াহিরির অবস্থান শনাক্ত করা যুক্তরাষ্ট্রের জন্য খুব একটা সহজ ছিল না। মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, জাওয়াহিরিকে খুঁজে বের করে হত্যার এই অভিযান সন্ত্রাসবিরোধী ও গোয়েন্দা বাহিনীর অত্যন্ত সতর্কতা এবং লেগে থাকার ফল। এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের ঘোষণার আগ পর্যন্ত জাওয়াহিরি পাকিস্তানের প্রত্যন্ত এলাকায় বা আফগানিস্তানে আছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। মার্কিন গোয়েন্দা সংস্থার (সিআইএ) দাবি, যাঁর মৃত্যু হয়েছে, তিনি জাওয়াহিরি কি না, তা অনেকভাবে খতিয়ে দেখে নিশ্চিত হয়েছেন তাঁরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জাওয়াহিরি হত্যার অভিযান সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য প্রদান করেছেন। বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র সরকার জাওয়াহিরি সমর্থিত একটি নেটওয়ার্ক সম্পর্কে অবগত ছিল এবং গত এক বছরে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশটিতে আল-কায়েদার উপস্থিতির বিষয়ে পর্যবেক্ষণ করছিলেন কর্মকর্তারা। চলতি বছর তাঁরা শনাক্ত করেন, জাওয়াহিরির পরিবার কাবুলের একটি বাড়িতে আত্মগোপনে আছেন। পরে জাওয়াহিরিকেও একই স্থানে শনাক্ত করেন কর্মকর্তারা। কয়েক মাস ধরে গোয়েন্দা কর্মকর্তারা আরও নিশ্চিত হন যে কাবুলের ওই গোপন আস্তানায় নিজের পরিবারের সঙ্গে আছেন জাওয়াহিরি। গত এপ্রিলের শুরুতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে ব্রিফিং শুরু করেন তাঁরা। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান পরে প্রেসিডেন্ট জো বাইডেনকে বিষয়টি অবহিত করেন। ওই কর্মকর্তা বলেন, ‘অভিযানের জন্য আমরা একাধিক নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে একটি প্যাটার্ন তৈরি করতে সক্ষম হই।’ কর্মকর্তারা বাড়িটির নির্মাণ-প্রকৃতি যাচাই-বাছাই করে নিশ্চিত করেন যে, বেসামরিক নাগরিকদের কিংবা জাওয়াহিরির পরিবারের ক্ষতি ছাড়াই অভিযান পরিচালনা করা সম্ভব। সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রেসিডেন্ট বাইডেন গোয়েন্দা তথ্য যাচাই করতে এবং মোক্ষম পদক্ষেপের জন্য প্রধান উপদেষ্টা ও মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। গত ১ জুলাই সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস ও মন্ত্রিসভার সদস্যরা একটি প্রস্তাবিত অভিযান সম্পর্কে বাইডেনকে ব্রিফ করেন। ২৫ জুলাই প্রেসিডেন্ট বাইডেন তাঁর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও উপদেষ্টাদের একটি চূড়ান্ত ব্রিফিং গ্রহণ করেন। জাওয়াহিরিকে হত্যায় অন্যান্য বিষয়ের মধ্যে তালেবানের সঙ্গে আমেরিকার সম্পর্ককে কীভাবে প্রভাবিত করবে তা নিয়ে আলোচনা করার জন্য ডাকেন। আলোচনায় অন্যদের কাছ থেকে মতামত চাওয়ার পর বেসামরিক হতাহতের ঝুঁকি কম থাকবে এমন শর্তে একটি সুনির্দিষ্ট বিমান হামলার অনুমোদন প্রদান করেন বাইডেন। শেষ পর্যন্ত ৩০ জুলাই স্থানীয় সময় ৯টা ৪৮ মিনিটে ড্রোন হামলা চালানো হয়। তথাকথিত ‘হেলফায়ার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এই অভিযান সম্পন্ন করা হয়। জাওয়াহিরি বাড়ির ব্যালকনিতে বসে থাকা অবস্থায় ড্রোন হামলা হয়। এতে জাওয়াহিরি ছাড়া আর কারও প্রাণহানি হয়নি।

আগস্ট ০১, ২০২২
ক্যানসার আক্রান্তে শীর্ষে আয়ারল্যান্ড, প্রতি মিনিটে শনাক্ত হন একজন - image

ক্যানসার আক্রান্তে শীর্ষে আয়ারল্যান্ড, প্রতি মিনিটে শনাক্ত হন একজন

19 নভেম্বর 2022, বিকাল 6:00

ক্যানসার আক্রান্তে শীর্ষে রয়েছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড। এ বিষয়ে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের সচেতনতা বাড়াতে এক অনুষ্ঠানের আয়োজন করেছে ইউনিভার্সিটি কলেজ ডাবলিন। অনুষ্ঠানে মারণব্যাধি ক্যানসারের নানা বিষয় নিয়ে কথা বলেন গবেষকরা। আয়ারল্যান্ডে প্রতিবছর গড়ে অন্তত ৪৫ হাজার মানুষ নানা ধরনের ক্যানসারে আক্রান্ত হন। এর মধ্যে মারা যান নয় হাজারের বেশি। দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের এ বিষয়ে সচেতনতা বাড়াতে ইউনিভার্সিটি কলেজ ডাবলিন আয়োজন করেছে এক সচেতনতামূলক অনুষ্ঠান। এতে ক্যানসার আক্রান্তদের চিকিৎসাসহ নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। মরণব্যাধি ক্যানসার নিয়ে মানুষ রয়েছে দ্বিধাদ্বন্দ্ব, তা দূর করতে গবেষকরা কাজ করছেন প্রতিনিয়ত। কর্তৃপক্ষ জানায়, আয়ারল্যান্ডে ক্যানসারে আক্রান্ত হয়ে প্রতি ঘণ্টায় একজন ব্যক্তি মারা যান। আর প্রতি মিনিটে শনাক্ত হন একজন। সিস্টেম বায়োলজি ওয়ালটার কলচ্ বলেন, ‘আমরা সবাই জানি, আমাদের ক্যানসার আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে আমাদের যাদের বয়স বেড়ে যাচ্ছে, তাদের ঝুঁকি বেশি রয়েছে। তবে এ নিয়ে ভয় পাবেন না। আপনার শরীরে কোনো ধরনের দাগ, লাম্পসহ অভ্যাসগত পরিবর্তন দেখলে চিকিৎসকের কাছে যাবেন। প্রথম দিকে ক্যানসার নির্ণয় করা গেলে, এটি পুরোপুরি নিরাময় সম্ভব।’ ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের ক্যানসার বায়োলজি প্রফেসর উইলিয়াম গালাঘের বলেন, ‘আমি একজন ক্যানসার গবেষক। আমরা অনেক ভাগ্যবান যে আয়ারল্যান্ডে ক্যানসার চিকিৎসার সর্বাধুনিক চিকিৎসা রয়েছে। বাংলাদেশসহ অন্যান্য দেশের মানুষকে ক্যানসার বিষয়ে আরও সচেতন হতে হবে।’ স্কুল অব মেডিসিনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. আরমান রহমান বলেন, ‘আয়ারল্যান্ডে ক্যানসার চিকিৎসার অনেক ব্যবস্থা আছে। এই দেশের যে স্ক্রিনিং ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, কীভাবে ক্যানসার হলে সামনের দিকে এগিয়ে যেতে হয়- এসব বিষয়ে আমরা জানি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকি।’

নভেম্বর ১৯, ২০২২
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo