
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, ঘরছাড়া শত শত পরিবার
চারদিকে শুধু পানি আর পানি। কোথাও ডুবে গেছে সড়ক, কোথাও পানিতে ঘিরে গেছে বাড়িঘর। প্রাণ বাঁচাতে কেউ আশ্রয় নিয়েছেন বাড়ির ছাদে। আর আটকে পড়া মানুষকে উদ্ধারে আকাশে উড়ছে হেলিকপ্টার। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যার এমন ভয়াবহতায় এখনো কাটেনি আতঙ্ক।
টানা ভারী বৃষ্টিতে নিউ মেক্সিকো ও অ্যারিজোনার বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে বন্যা। কলোরাডোর পাহাড়ি এলাকা থেকে নেমে আসা বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে মরু অঞ্চল। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ ছাড়িয়েছে পাঁচ ইঞ্চি।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ মেক্সিকোর ফার্মিংটন শহর ও আশপাশের এলাকা। বন্যায় বিপাকে পড়েছেন প্রায় দুই হাজার মানুষ। ঘরবাড়িতে আটকে পড়াদের উদ্ধারে মাঠে নামে ন্যাশনাল গার্ড। হেলিকপ্টারের সাহায্যে চালানো হয় ১১টি বিশেষ উদ্ধার অভিযান। উদ্ধার হওয়া কয়েকজনকে বাড়ির ছাদ থেকেও নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে, সান হুয়ান নদীসহ কয়েকটি নদীর পানি রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর কিছুটা কমতে শুরু করেছে। তবে নতুন করে বৃষ্টির পূর্বাভাস থাকায় আবারও পানি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা। বন্যার কারণে ফার্মিংটনের ভাটিতে নাভাহো জাতির বসতিপূর্ণ এলাকাও প্লাবিত হয়েছে। পানিতে ডুবে যাওয়ায় শিপরকের পশ্চিমে ৬৪ নম্বর মহাসড়কের প্রায় দুই মাইল অংশ বন্ধ রাখা হয়েছে।
অন্যদিকে, কলোরাডোর পাগোসা স্প্রিংসেও সান হুয়ান নদীর পানি এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আগের ভয়াবহ বন্যার রেকর্ডও ছাড়িয়েছে এবারের পানির উচ্চতা। পানি কমতে শুরু করলেও বিদ্যুৎ বিচ্ছিন্নতা, গ্যাসের পাইপ ক্ষতিগ্রস্ত হওয়া এবং নতুন বৃষ্টির আশঙ্কায় এখনো ঝুঁকিতে বন্যাকবলিত এলাকার বাসিন্দারা।