
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বলিউড বাদশা শাহরুখ খান পর্দার মতো বাস্তবেও যে কতটা বড় হৃদয়ের মানুষ, তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত সম্প্রতি প্রকাশ্যে এনেছেন প্রবীণ প্রযোজক কেসি বোকাদিয়া। প্রায় দুই দশক আগের একটি ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, সিনেমার ব্যবসায়িক ব্যর্থতায় প্রযোজকের চরম আর্থিক সংকটের কথা চিন্তা করে নিজের পাওনা পারিশ্রমিক হাসিমুখে ছেড়ে দিয়েছিলেন কিং খান।
ঘটনাটি ২০০২ সালের আলোচিত সিনেমা ‘হাম তুমহারে হ্যায় সনম’ নিয়ে। সেই সময়ে ছবিটিতে অভিনয়ের জন্য শাহরুখ খানের পারিশ্রমিক ঠিক হয়েছিল প্রায় ৯৫ লাখ টাকা। বড় বাজেটের এই সিনেমায় শাহরুখের পাশাপাশি অভিনয় করেছিলেন সালমান খান ও মাধুরী দীক্ষিতের মতো মহাতারকারা। ফলে দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে আকাশচুম্বী প্রত্যাশা তৈরি হয়েছিল।
তবে মুক্তির
শাহরুখ খান স্পষ্টভাবে জানিয়ে দেন, তিনি ওই পাওনা টাকা আর নেবেন না। বাদশাহ সে সময় প্রযোজককে বলেছিলেন, এই টাকা তিনি অন্য কোনো উৎস থেকে সহজেই আয় করতে পারবেন, কিন্তু প্রযোজককে তা দিতে হলে নিজের বসতবাড়ি পর্যন্ত বিক্রি করে দিতে হতে পারে। প্রযোজক বারবার টাকা নেওয়ার অনুরোধ করলেও শাহরুখ নিজের সিদ্ধান্তে অটল থাকেন এবং এক পয়সাও গ্রহণ করেননি।
ব্যর্থতার নির্দিষ্ট কারণ খুঁজে না পাওয়া গেলেও শাহরুখের এই মানবিক আচরণ চলচ্চিত্র পাড়ায় আজো দৃষ্টান্ত হয়ে আছে। যেখানে সামান্য স্বার্থের জন্য অনেক সময় বিবাদ তৈরি হয়, সেখানে শাহরুখের এমন নির্লোভ মানসিকতা প্রমাণ করে কেন তিনি ভক্তদের কাছে কেবল একজন অভিনেতা নন, বরং একজন প্রকৃত ‘কিং’। প্রযোজক কেসি বোকাদিয়া কৃতজ্ঞচিত্তে সেই দিনের সেই মহানুভবতার কথা আজও স্মরণ করেন।