
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বলিউডের স্বর্ণালি যুগের অন্যতম দাপুটে অভিনেতা ভরত কাপুর আর নেই। সোমবার দুপুর ৩টার দিকে মুম্বাইয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার প্রয়াণে ভারতের চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ভরত কাপুরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও অভিনেতা অবতার গিল। তিনি সংবাদমাধ্যমকে জানান, প্রবীণ এই অভিনেতা হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং গত তিন দিন ধরে তার শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন ছিল। শেষ পর্যন্ত মাল্টিপল অর্গান ফেইলিওর বা একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মঞ্চ নাটক বা থিয়েটারের মাধ্যমে ভরত কাপুরের অভিনয় জীবনের হাতেখড়ি হয়েছিল। সত্তর
তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ‘নুরি’, ‘রাম বলরাম’, ‘বাজার’, ‘গোলামি’, ‘আখরি রাস্তা’ এবং ‘খুদা গাওয়া’র মতো কালজয়ী সিনেমা রয়েছে। বিশেষ করে ‘স্বর্গ’ ও ‘সত্যমেব জয়তে’ ছবিতে তার সাবলীল অভিনয় দর্শকদের মনে গেঁথে আছে। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মীনাক্ষ্মী: আ টেল অব থ্রি সিটিস’ সিনেমাতেও তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন।
সিনেমার পাশাপাশি ছোটপর্দাতেও ভরত কাপুর ছিলেন অত্যন্ত জনপ্রিয় এক মুখ। ‘ক্যাম্পাস’, ‘সাঁস’, ‘আমানত’ এবং ‘তারা’র মতো জনপ্রিয় ধারাবাহিকগুলোতে অভিনয় করে তিনি ঘরে ঘরে পরিচিতি লাভ করেছিলেন। তার প্রস্থান বলিউডের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে দিল।
/টিএ