
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জনপ্রিয় অভিনেতা সহেল রানা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সচেতনতামূলক পোস্ট দিয়ে ভক্ত-অনুসারীদের দৃষ্টি আকর্ষণ করেছেন। বুধবার (২৯ এপ্রিল) দেওয়া সেই পোস্টে তিনি জীবনের শুরু থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, জীবনে প্রথম উপার্জন শুরু করার সময় থেকেই আয়ের একটি অংশ নিজের জন্য জমা রাখা উচিত। সময়ের সঙ্গে সঙ্গে বয়স বাড়বে, অসুস্থতা আসবে—সেই বাস্তবতায় তখন আত্মীয়-স্বজন পাশে থাকলেও আর্থিক সহায়তা সবসময় পাওয়া নাও যেতে পারে।

তিনি আরও বলেন, জীবনের কঠিন সময়ে নিজের জমানো টাকাই সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়ায়। স্ত্রী, সন্তান কিংবা প্রিয়জনরা সর্বোচ্চ চেষ্টা করলেও আর্থিক নিরাপত্তার প্রধান ভিত্তি হওয়া
সহেল রানা তার পোস্টের শেষাংশে সবাইকে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানান। তিনি মনে করিয়ে দেন, সঞ্চয় করাকে একটি ব্যক্তিগত দায়িত্ব হিসেবে দেখা উচিত এবং আজ থেকেই ছোট পরিসরে হলেও তা শুরু করা প্রয়োজন।
/টিএ