
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আগুনের লেলিহান শিখায় পুড়ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রুট হরমুজ প্রণালি! আকাশে উড়ছে ব্যালিস্টিক মিসাইল, সাগরের নিচে পাতা আছে ভয়ংকর মৃত্যুফাঁদ! “ইয়েমেন থেকে ওমান, ইরান থেকে সৌদি আরব, পুরো মধ্যপ্রাচ্য জুড়েই এখন বইছে যুদ্ধের ভয়াবহ বাতাস!
বিশ্বের তেল সরবরাহের প্রধান লাইফলাইন হরমুজ প্রণালি এখন রীতিমতো এক মৃত্যুকূপ! ওমানের খাসাব উপকূলের কাছে একটি বিশাল তেলবাহী ট্যাংকারে হঠাৎই আঘাত হানে এক অজ্ঞাত বস্তু। মুহূর্তেই আগুন ধরে যায় জাহাজের ইঞ্জিন রুমে! যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, কোন দিক থেকে এই হামলা হলো, তা এখনো রহস্য!
রহস্যের এখানেই শেষ নয়! প্রণালির পূর্ব দিকে পানির নিচে পাতা নৌমাইনের ভয়াবহ বিস্ফোরণে আগুন ধরে গেছে আরও তিনটি তেলবাহী জাহাজে! আইআরজিসি বলছে, জাহাজগুলো তাদের সতর্কবার্তা কানে নেয়নি। নিজেদের রাডার বা নেভিগেশন সিস্টেম বন্ধ রেখে নিষিদ্ধ জলসীমায় ঢুকে পড়ায় এই পরিণতি হয়েছে। তেহরানের সাফ কথা, হরমুজ দিয়ে চলতে হলে আগে ইরানের অনুমতি নিতে হবে!
সাগরের মতোই উত্তপ্ত মরুভূমির আকাশ! বৃহস্পতিবার ভোরে সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ভয়ংকর ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আকাশেই সেটি গুঁড়িয়ে দেয় সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা।
পাল্টা জবাব দিতে এক মুহূর্তও দেরি করেনি সৌদি জোট, ইয়েমেনের সাদা প্রদেশে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে হুতিদের মিসাইল লঞ্চার। অন্যদিকে, আগুনে ঘি ঢেলেছে ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি লড়াই! ইরানের কেশম দ্বীপে মার্কিন বিমান হামলার পরপরই পাল্টা আঘাত হেনেছে তেহরান; গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে দুটি ঘাঁটিতে থাকা মার্কিন প্রতিরক্ষা ও ড্রোন স্থাপনা।
সাগরে নৌমাইন, আকাশে মিসাইল আর দুই পরাশক্তির পাল্টাপাল্টি আঘাত—সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন বড় কোনো যুদ্ধের দ্বারপ্রান্তে! হরমুজ প্রণালির এই অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে তেলের বাজারে লাগতে পারে ভয়াবহ আগুন। এখন দেখার বিষয়, এই রক্তক্ষয়ী সংঘাত কোথায় গিয়ে থামে!