
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
কূটনৈতিক সৌজন্য আর সীমান্ত উত্তেজনার এক অদ্ভুত বৈপরীত্যের সাক্ষী এখন দিল্লি ও হিমালয়ের দুর্গম পাহাড়ি অঞ্চল। হিমালয় সংলগ্ন কৌশলগত এলাকাগুলোতে ভারত ও চীনের সামরিক শক্তি প্রদর্শনের খবর এবারেই নতুন নয়। এর আগেও ভারতের লাদাখের আসাই চীন নামক এলাকা অবৈধভাবে দখল করা থেকে শুরু করে নিজেদের দক্ষিণ তিব্বত বলে দাবি করে অরুনাচল প্রদেশে বারংবার উত্তেজনা সৃষ্টি করেছে চীন। সমস্যা সমাধানের জন্য জাতিসংঘের দ্বারস্থ হলেও কোনো প্রতিউত্তর পাননি মোদি সরকার। জর্জরিত এই সমস্যার মধ্যে ঝুলে থাকা অবস্থায় আবারো ভারত যেন সম্মুখীন হলো আরেক ভয়াবহ চিত্রের। সাম্প্রতিক উপগ্রহ চিত্রে ফুটে উঠেছে এমন এক বাস্তবতা, যা ভারতের সার্বভৌমত্ব ও আকাশ প্রতিরক্ষার জন্য যেন বড়
আপস…নয়াদিল্লিতে যখন ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে চিনের বিশাল প্রতিনিধিদল অবস্থান করছে, ঠিক তখনই অরুণাচল প্রদেশ সীমান্তে বেইজিংয়ের আগ্রাসী তৎপরতার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। দ্য ইন্ডিপেনডেন্ট-এর এক প্রতিবেদনে স্যাটেলাইট চিত্র ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানানো হয়, অরুণাচলের আপার সুবনসিরি জেলার গেলেমো ও তাকসিংয়ের মতো দুর্গম এলাকায় দ্রুত অবকাঠামো বাড়াচ্ছে চীনা বাহিনী।
আপস…স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, বিতর্কিত সীমান্ত সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে নতুন পাকা সড়ক, ভবন ও একাধিক হেলিপ্যাড। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা 'জেনস'-এর তথ্যমতে, লুনজে কাউন্টির ঝারি শহরের কাছে এসব অবকাঠামোর একাংশ দুই দেশেরই দাবি করা বিতর্কিত অঞ্চলের ভেতরেই পড়েছে।
আপস…সীমান্তের এই দ্রুত পরিবর্তনের কারণে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় তাগিন ও নাহ আদিবাসী সম্প্রদায়ের মানুষ। জুনের পর থেকে বাড়তে থাকা এই আগ্রাসনে তারা ঐতিহ্যবাহী ইয়াক চারণভূমি ও পবিত্র স্থানগুলোতে প্রবেশাধিকার হারাচ্ছেন বলে দাবি করেছেন স্থানীয়রা। এছাড়া সেখানকার ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলগুলোর দাবি, ভারতীয় টহল দল পিছিয়ে পড়ায় চীনা সেনারা সামনের দিকে অগ্রসর হওয়ার সুযোগ পাচ্ছে।
আপস…তবে ভারতীয় সেনাবাহিনী এসব খবরকে ভিত্তিহীন ও অসত্য বলে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত স্থিতিশীলতার ওপরই দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে। অন্যদিকে বেইজিংয়ের দাবি, পরিস্থিতি সার্বিকভাবে নিয়ন্ত্রণে রয়েছে।
আপস…বিশ্লেষকদের মতে, একবারে বড় আক্রমণ না করে ধীরে ধীরে জমি দখলের যে পরিচিত সালামি স্লাইসিং কৌশল চিন ব্যবহার করে থাকে, এটি তারই অংশ। ২০২০ সালের প্রাণঘাতী গালওয়ান সংঘর্ষের পর শি জিনপিংয়ের এই প্রথম ভারত সফরের মাঝেই সীমান্ত ঘিরে তৈরি হলো চরম উদ্বেগ।