
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে আবারও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। প্রথম টেস্টের মতো এবারও ভাগ্য সহায় ছিল পাকিস্তান অধিনায়ক শান মাসুদ–এর পক্ষে। ফলে মেঘলা আকাশ আর সবুজ উইকেটের চ্যালেঞ্জ নিয়েই ব্যাটিংয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে।
প্রথম টেস্টে বাংলাদেশের জয়ের অন্যতম বড় শক্তি ছিল পেস আক্রমণ। তরুণ গতিতারকা নাহিদ রানা দুর্দান্ত বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, আর দলে ফিরে কার্যকর ভূমিকা রেখেছেন তাসকিন আহমেদ। তবে প্রথম ম্যাচে ১৪ ওভার বল করেও উইকেটশূন্য ছিলেন এবাদত হোসেন। তাই দ্বিতীয় টেস্টে তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।
সিলেটের উইকেট নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা ছিল তুঙ্গে। উইকেটে
এ কারণেই টস জিতে এক মুহূর্তও দেরি করেননি শান মাসুদ। নতুন বল হাতে নিয়ে বাংলাদেশের ব্যাটারদের চাপে ফেলতে চায় সফরকারীরা। অন্যদিকে স্বাগতিকদের লক্ষ্য হবে কঠিন পরিস্থিতি সামলে বড় সংগ্রহ গড়া। বিশেষ করে টপ অর্ডারের ব্যাটারদের দায়িত্ব থাকবে শুরুটা নিরাপদ করার।
এই সিরিজে বাংলাদেশের আত্মবিশ্বাসের বড় উৎস সাম্প্রতিক ইতিহাস। ২০২৪ সালে পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতে টানা দুই টেস্ট জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রেখে সিরিজের প্রথম টেস্টেও জয় তুলে নিয়েছে টাইগাররা। এবার সিলেট টেস্ট জিতে একই কীর্তির পুনরাবৃত্তি করে আরও একটি স্মরণীয় সিরিজ নিজেদের করে নিতে চায় বাংলাদেশ।
/টিএ