
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চার বছরের শিরোপা খরা কাটানোর খুব কাছে গিয়েও অনাকাঙ্ক্ষিত এক ড্রয়ে অপেক্ষা বাড়ল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসরের। মঙ্গলবার রাতে আল-হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা। ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে থেকে জয়ের সুবাস পাচ্ছিল রোনালদোর দল। তবে ইনজুরি সময়ের ৯৮তম মিনিটে ব্রাজিলিয়ান গোলরক্ষক বেন্তোর এক আত্মঘাতী গোল সব সমীকরণ ওলটপালট করে দেয়, যার ফলে শিরোপা নিশ্চিত করার প্রথম সুযোগটি হাতছাড়া হয় তাদের।
ম্যাচের শেষ দিকে নাটকীয় মোড় নেওয়ার আগে বেন্তো বেশ কিছু দারুণ সেভ করে প্রশংসিত হয়েছিলেন। তবে শেষ মুহূর্তে আল-হিলালের একটি লম্বা থ্রো ধরতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। লাফিয়ে বলটি গ্লাভসবন্দি করতে চাইলেও পাশে
পয়েন্ট তালিকার বর্তমানে ৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে আল-নাসর। অন্যদিকে এক ম্যাচ কম খেলে আল-হিলালের সংগ্রহ ৭৮ পয়েন্ট। হিলাল তাদের বাকি দুই ম্যাচ জিতলে সর্বোচ্চ ৮৪ পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারবে। ফলে আল-নাসরকে শিরোপা নিশ্চিত করতে হলে তাদের শেষ ম্যাচে অবশ্যই জয় পেতে হবে। জয় পেলে তাদের পয়েন্ট হবে ৮৬, যা কোনোভাবেই টপকানো হিলালের পক্ষে সম্ভব হবে না।
আগামী ২১ মে দামাক এফসির বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামবে আল-নাসর। এই ম্যাচে জয় পেলেই রোনালদোর ক্লাব ক্যারিয়ারে সৌদি আরবের প্রথম মেজর ট্রফি যুক্ত হবে। তবে এর আগে আগামী শনিবার আল-হিলাল যদি নিওম এসসির কাছে হেরে যায়, তবে মাঠে নামার আগেই চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতবে আল-নাসর। আপাতত পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় দিন গুনছেন।
/টিএ