
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কল্কি 2898 এডি’ বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে দর্শকদের মন জয় করেছিল। অমিতাভ বচ্চন, প্রভাস ও দীপিকা পাড়ুকোনের অভিনয়ে ছবিটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিশেষ করে গর্ভাবস্থায় ছবির প্রচারণায় দীপিকার উপস্থিতি ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। প্রথম পর্বের সাফল্যের পর থেকেই ‘কল্কি ২’ নিয়ে দর্শকদের আগ্রহ ও প্রত্যাশা বাড়তে থাকে।
তবে সিক্যুয়েলের কাস্টিং ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আট ঘণ্টা শিফট বিতর্কের পর ‘কল্কি ২’ থেকে দীপিকা পাড়ুকোনের নাম বাদ দেওয়া হতে পারে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত দীপিকা কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এরই
নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, আলিয়া ভাট ইতোমধ্যে ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন। এমনকি হায়দরাবাদে পাঁচ দিনের একটি শুটিং সূচিও সম্পন্ন করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। জল্পনা সত্যি হলে পরিচালক নাগ অশ্বিন ও প্রভাসের সঙ্গে এটিই হবে আলিয়ার প্রথম কাজ।
প্রথমদিকে ধারণা করা হয়েছিল, দীপিকার অভিনীত সুমতি চরিত্রেই দেখা যাবে আলিয়াকে। তবে নতুন তথ্য বলছে, তিনি সম্পূর্ণ নতুন এবং গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে, সুমতি চরিত্রের জন্য অভিনেত্রী সাই পল্লবীর নামও আলোচনায় রয়েছে। ফলে ছবির কাস্টিং নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।
এদিকে ‘কল্কি ২’-এর কাজ দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। বিভিন্ন সূত্রে জানা গেছে, ২০২৭ সালের ডিসেম্বর মাসে ছবিটি মুক্তি পেতে পারে, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করা হয়নি। দীর্ঘদিন ধরে কাস্টিং বিতর্ক, দীপিকা-প্রীয়াঙ্কা চোপড়া সম্পর্কিত নানা গুঞ্জন এবং বলিউড-দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের টানাপোড়েনের মধ্যেই চলতি বছরের ফেব্রুয়ারিতে সিক্যুয়েলের শুটিং শুরু করেছেন পরিচালক নাগ অশ্বিন।
/টিএ