
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
‘কেজিএফ’ সিনেমার পর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন কন্নড় সুপারস্টার যশ। এ বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’-এর ট্রেলার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস। ট্রেলারে যশের নতুন রূপ ও দুর্দান্ত অ্যাকশনের ঝলক দেখে সিনেমাটি নিয়ে প্রত্যাশা আরও বেড়েছে।
বেঙ্গালুরুতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’-এর ট্রেলার। প্রায় ৪ মিনিট ৩৮ সেকেন্ডের এই ট্রেলার সাধারণ ট্রেলারের তুলনায় বেশ দীর্ঘ হলেও সিনেমার মূল গল্পের কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। নির্মাতারা রহস্য ধরে রেখেই দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলেছেন।

ট্রেলারজুড়ে দেখা গেছে চোখ ধাঁধানো দৃশ্যায়ন, ভয়াবহ অ্যাকশন এবং যশের দাপুটে উপস্থিতি। সিনেমায় যশকে দেখা
‘টক্সিক’-এ অভিনয় করেছেন নয়নতারা, হুমা কুরেশি, কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার মতো জনপ্রিয় অভিনেত্রীরা। ট্রেলারে তাদেরও ভিন্নধর্মী চরিত্রে দেখা গেছে। যশের বিধ্বংসী অভিনয়ের ঝলক দেখে অনেকেই ধারণা করছেন, গল্প ও নির্মাণ শক্তিশালী হলে সিনেমাটি বক্স অফিসে বড় সাফল্য পেতে পারে।
প্রকাশের মাত্র এক ঘণ্টার মধ্যেই ইউটিউবে ‘টক্সিক’-এর ট্রেলারের ভিউ ছাড়িয়েছে ১৬ লাখ। সিনেমাটি কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হলেও হিন্দিসহ অন্যান্য ভাষায় মুক্তি দেওয়া হবে। কয়েক দফা মুক্তির তারিখ পরিবর্তনের পর অবশেষে আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে যশ অভিনীত এই বহুল প্রতীক্ষিত সিনেমা।
/টি