
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি আবারও আলোচনায় এসেছেন সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতির মামলায়। এ মামলায় সুকেশের কাছ থেকে দামি উপহার নেওয়ার অভিযোগে এর আগেও একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি। এবার মামলার সূত্র ধরে নোরাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে সরকারি সাক্ষী হিসেবে তাঁকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নোরার যোগাযোগ এবং তাঁকে বিভিন্ন দামি উপহার দেওয়ার বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। সম্প্রতি সুকেশের একটি চিঠিকে কেন্দ্র করে বিষয়টি আবারও সামনে আসে। চলতি বছরের আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সুকেশের হাতে লেখা ওই চিঠি। সেখানে নোরাকে নিয়ে বেশ কিছু দাবি করেন তিনি।
চিঠিতে সুকেশের দাবি, মরক্কোর কাসাব্লাঙ্কায় একটি বাড়ি কেনার জন্য নোরাকে কয়েক কোটি রুপি দিয়েছিলেন তিনি। শুধু বাড়ি কেনার অর্থই নয়, উপহার হিসেবে দামি প্রসাধনী ও বিলাসবহুল গাড়িও দিয়েছিলেন নোরাকে। এ ছাড়া তাঁদের মধ্যকার হোয়াটসঅ্যাপ কথোপকথনের কিছু অংশও প্রকাশ্যে আনেন সুকেশ।
ওই চিঠিতে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের প্রসঙ্গও তুলে ধরেন সুকেশ। তাঁর অভিযোগ, জ্যাকলিনের সঙ্গে সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য তাঁকে নিয়মিত প্ররোচিত করতেন নোরা। এ সম্পর্ক নিয়ে নোরা ঈর্ষান্বিত ছিলেন বলেও দাবি করেন তিনি। এমনকি দিনে একাধিকবার ফোন করে বিলাসবহুল জীবনযাপনের জন্য অর্থ দাবি করতেন বলেও চিঠিতে উল্লেখ করেন সুকেশ।
উল্লেখ্য, ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতির মামলায় সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও দিল্লি পুলিশ নোরাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে। এবার তাঁকে সরকারি সাক্ষী হিসেবে আদালতে হাজির হতে বলা হয়েছে। তবে সুকেশের চিঠিতে করা অভিযোগগুলো তাঁর নিজস্ব দাবি; এগুলো আদালতে প্রমাণিত তথ্য নয়।
টি/