
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিশ্বকাপের গ্রুপপর্বে দুর্দান্ত ছন্দ ধরে রেখে টানা তিন জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে আগেই নকআউট পর্ব নিশ্চিত করা আলবিসেলেস্তেরা শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় লিওনেল স্কালোনির দল। দ্বিতীয়ার্ধে এক গোল হজম করলেও বদলি হিসেবে নেমে গোল করে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক লিওনেল মেসি।
গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত হওয়ায় জর্ডানের বিপক্ষে একাদশে বড় পরিবর্তন আনেন কোচ লিওনেল স্কালোনি। আগের ম্যাচের একাদশ থেকে মোট নয়টি পরিবর্তন নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচের ১৯ মিনিটে দারুণ এক ফ্রি-কিক থেকে জিওভানি লো সেলসো গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৩১ মিনিটে পেনাল্টি থেকে লাওতারো মার্টিনেজ গোল
দ্বিতীয়ার্ধের শুরুতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে জর্ডান। ৫৫ মিনিটে মুসা আল-তামারির গোলে ব্যবধান ২-১ হয়। তবে ৬০ মিনিটে লাওতারো মার্টিনেজের পরিবর্তে মাঠে নামেন লিওনেল মেসি এবং ম্যাচের শেষ দিকে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে আর্জেন্টিনার ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। এবারের বিশ্বকাপে এটি ছিল মেসির ষষ্ঠ গোল।
এই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে টানা সাত ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েছেন লিওনেল মেসি। এর আগে টানা ছয় ম্যাচে গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) এবং ব্রাজিলের জাইর্জিনহো (১৯৭০)। নতুন এই রেকর্ডের মাধ্যমে বিশ্বকাপের মঞ্চে নিজের কিংবদন্তি অধ্যায়ে আরও একটি অনন্য অর্জন যোগ করলেন আর্জেন্টাইন অধিনায়ক।
/টি