
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে যোগ দেওয়া, প্রযোজনা সংস্থা পরিচালনা এবং ভবিষ্যতে সিনেমা নির্মাণ—সবই তার পরিকল্পনার অংশ। এসব ঘোষণা ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এর আগে ২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবে ভারতের প্রতিনিধিত্ব করে লাল গালিচায় হেঁটেছিলেন উর্বশী। সেখানে এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের প্রতিনিধিত্ব করতে গেলে তিনি আর শুধু উর্বশী নন, বরং নিজেকে ভারতের প্রতিচ্ছবি হিসেবে অনুভব করেন। ভিয়েতনামের ডিজাইনার জোলিপোলির পোশাক পরে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়াকে তিনি নিজের জন্য গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেন।
সাম্প্রতিক সাক্ষাৎকারে উর্বশী জানান, খুব শিগগিরই তিনি রাজনীতিতে যোগ
তবে সাক্ষাৎকারটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক ট্রলিং। হাতে একটি কাচের জার নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় অনেকেই তাকে কটাক্ষ করেন। কেউ তার ‘টাইটানিক’ নির্মাণের স্বপ্ন নিয়ে ব্যঙ্গ করেন, আবার কেউ হলিউড তারকাদের অনুকরণ করার অভিযোগ তোলেন। যদিও সমালোচনার পাশাপাশি অনেক ভক্ত উর্বশীর পাশে দাঁড়িয়ে তার আত্মবিশ্বাস, প্রতিভা ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রশংসা করেছেন।
এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন উর্বশী রাউতেলা। সম্প্রতি তিনি ওটিটি সিরিজ ‘ইন্সপেক্টর অবিনাশ সিজন ২’-এ অভিনয় করেছেন। নিজের নতুন কাজ নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে অভিনেত্রী বলেন, সিরিজটির দ্বিতীয় মৌসুম আগের চেয়ে আরও বড়, সাহসী ও অ্যাকশন, আবেগ এবং চমকপূর্ণ গল্পে সমৃদ্ধ। এমন একটি প্রকল্পের অংশ হতে পেরে তিনি ভীষণ আনন্দিত।
/টি