
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার এবং সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে কাজ করার স্বীকৃতিস্বরূপ স্পেনের অন্যতম মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কার ‘প্রিন্সেস অব আস্তারিয়াস’ পেয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। গত জুনে এ পুরস্কারের জন্য নির্বাচিত হন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। জুরিবোর্ড মেসিকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলার’ হিসেবে অভিহিত করার পাশাপাশি তাঁর সামাজিক কর্মকাণ্ডেরও প্রশংসা করেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের উত্তরাঞ্চলীয় আস্তারিয়াস অঞ্চলের রাজধানী ওভিয়েদোতে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন মেসি। এ সময় আর্জেন্টিনার জার্সি পরা কয়েক ডজন সমর্থক তাঁকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান। স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনরের কাছ থেকে আনুষ্ঠানিক সনদ গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে প্রিন্সেস লিওনর মেসির অসাধারণ ক্যারিয়ারের প্রশংসা করে বলেন, দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ব্যক্তিগত অহংকারের ঊর্ধ্বে উঠে দলগত চেতনার প্রতি শ্রদ্ধা তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
ফুটবল ক্যারিয়ারে অসামান্য সাফল্য অর্জন করেছেন মেসি। আটবার ব্যালন ডি’অর জয়, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ শিরোপা অর্জন এবং ক্লাব পর্যায়ে অসংখ্য ট্রফি জয়ের কীর্তি রয়েছে তাঁর। বার্সেলোনায় ২১ বছর কাটানোর পর ২০২১ সালে ক্লাবটি ছাড়েন তিনি। এরপর ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) দুই বছর খেলেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির হয়ে মাঠ মাতাচ্ছেন আর্জেন্টিনার এই অধিনায়ক। জাতীয় দলের হয়েও গোল, অ্যাসিস্ট ও আন্তর্জাতিক ম্যাচ খেলার ক্ষেত্রে একাধিক রেকর্ড গড়েছেন তিনি।
১৯৮১ সালে প্রতিষ্ঠিত প্রিন্সেস অব আস্তারিয়াস পুরস্কার শিল্পকলা, বিজ্ঞান, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর দেওয়া হয়। এ পুরস্কারের সঙ্গে ৫০ হাজার ইউরো অর্থমূল্যও প্রদান করা হয়। মানবিক সহাবস্থান, সংহতি ও বৈশ্বিক সহযোগিতায় অবদানের বিষয়টিও পুরস্কার নির্বাচনে গুরুত্ব পায়। এবারের অন্যান্য বিজয়ীদের মধ্যে রয়েছেন ব্রিটিশ লেখক জুলিয়ান বার্নস, মার্কিন মহাকাশচারী ক্রিস্টিনা কোচ এবং সংগীতশিল্পী প্যাটি স্মিথ। এর আগে ক্রীড়া বিভাগে এ সম্মাননা পেয়েছেন সেরেনা উইলিয়ামস, রাফায়েল নাদাল ও এলিউড কিপচোগের মতো বিশ্বখ্যাত ক্রীড়াবিদেরা।
টি/