
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সৌদি আরবের কাছে প্রায় ৫ বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবিত অস্ত্রের তালিকায় বিভিন্ন ধরনের বোমা, লক্ষ্য নির্ধারণ ও পরিচালনার জন্য গাইডেন্স কিট এবং অন্যান্য সামরিক সরঞ্জাম রয়েছে। এ অস্ত্র সরবরাহের ফলে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার হবে বলে জানিয়েছে ওয়াশিংটন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী, নতুন অস্ত্র ও সরঞ্জাম সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। এর মাধ্যমে দেশটি আঞ্চলিক বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলা, নিজ ভূখণ্ডের নিরাপত্তা জোরদার এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও মিত্র বাহিনীর ব্যবহৃত প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় বাড়াতে পারবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, সৌদি আরবকে এই অস্ত্র সরবরাহের উদ্যোগ
এদিকে চলতি বছর যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর সৌদি আরবও আঞ্চলিক সংঘাতের প্রভাবের মুখে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি বাহিনী এবং তেহরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
অস্ত্র বিক্রির এই প্রস্তাব সম্পর্কে মার্কিন কংগ্রেসকেও অবহিত করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। তবে প্রক্রিয়াটি চূড়ান্ত করতে মার্কিন আইনপ্রণেতাদের অনুমোদন এখনো প্রয়োজন। কংগ্রেসের অনুমোদন পাওয়ার পরই সৌদি আরবের কাছে প্রায় ৫ বিলিয়ন ডলারের এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের প্রক্রিয়া এগিয়ে যাবে।
/টি