
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি
মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের উত্তেজনা, একের পর এক হামলা আর পাল্টা হামলায় দিশেহারা সৌদি আরব। কিছুতেই যেন থামছে না ভয়াবহ এই যুদ্ধ। আর এরই মধ্যে নতুন করে বিপদের আশঙ্কা দেখা দিয়েছে সৌদি আরবে। তবে এবার শুধু যুদ্ধের উত্তেজনা নয়, প্রকৃতিও যেন চোখ রাঙাচ্ছে। আর তাই দেশটির বিভিন্ন এলাকায় জারি হয়েছে জরুরি সতর্কতা।
যেকোনো সময় বদলে যেতে পারে পরিস্থিতি। ভারী বৃষ্টিতে সৃষ্টি হতে পারে আকস্মিক বন্যা। সঙ্গে বজ্রপাত, শিলাবৃষ্টি আর প্রবল ঝোড়ো হাওয়ায় বাড়তে পারে বিপদের ঝুঁকি। রোববার সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএমের পূর্বাভাসে উঠে এসেছে এমন আশঙ্কার কথা। জিজান, আসির, আল-বাহা ও মক্কা অঞ্চলের বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
আবহাওয়া কেন্দ্র বলছে, এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে। বয়ে যেতে পারে শক্তিশালী দমকা হাওয়া। কোথাও কোথাও এই বাতাসের কারণে ধুলা ও বালুঝড়ও দেখা দিতে পারে। তবে সবচেয়ে বড় আশঙ্কা হলো আকস্মিক বন্যা নিয়ে। টানা ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হতে পারে। বিশেষ করে পাহাড়ি এলাকায় বৃষ্টির পানি দ্রুত নেমে এলে তৈরি হতে পারে বিপজ্জনক পরিস্থিতি।
এদিকে, সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকা এবং আরও কয়েকটি স্থানে কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে কমে যেতে পারে রাস্তায় দৃশ্যমানতা, বাড়তে পারে দুর্ঘটনার ঝুঁকি। অন্যদিকে, দেশটির বিভিন্ন শহরে তাপমাত্রাও থাকবে বেশ চড়া। দাম্মামে সর্বোচ্চ ৪২ ডিগ্রি, মক্কায় ৩৯ এবং রিয়াদে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। তবে দক্ষিণ-পশ্চিমের পাহাড়ি অঞ্চল আবহায় তাপমাত্রা থাকতে পারে মাত্র ১৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, একদিকে তীব্র গরম, অন্যদিকে ঝড়-বৃষ্টি আর আকস্মিক বন্যার শঙ্কা, সব মিলিয়ে আবহাওয়ার এমন পরিস্থিতিতে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিচ্ছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ।