
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ যে ১৯ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা
তীব্র গরমে জনজীবন যখন ওষ্ঠাগত, ঠিক তখনই স্বস্তির সুখবর দিল আবহাওয়া অফিস। ঢাকাসহ দেশের ১৯ জেলায় আজ সন্ধ্যার মধ্যেই ধেয়ে আসছে স্বস্তির ঝড়বৃষ্টি। কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমের পর এই বৃষ্টি নাগরিক জীবনে বড় ধরণের স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
শুক্রবার (৫ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।
সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার সই করা এক সতর্কবার্তায় বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং
পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড় হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে ১৯ জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
এফ/এইচ