
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জ্যৈষ্ঠের তীব্র খরতাপে পুড়ছে সারা দেশ। রাজধানী ঢাকাসহ দেশের ৩৪টি জেলা বর্তমানে তাপপ্রবাহের কবলে রয়েছে। তবে সপ্তাহের শেষ দিকে তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় দেশের বিভিন্ন অঞ্চলে গরমের পাশাপাশি অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করছে।
তাপপ্রবাহের সঙ্গে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির দেখা মিলছে না। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে, যেখানে ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির স্বল্পতার কারণে তাপমাত্রা কমার পরিবর্তে গরম আরও বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোমবার (১ জুন) দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও
তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের সার্বিক তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ফলে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বর্তমানে দেশের ৩৪টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আজও গরম অব্যাহত থাকবে। তবে তাপপ্রবাহের বিস্তৃতি ধীরে ধীরে কমতে পারে। তিনি জানান, আগামী ৩ জুন থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া চলতি সপ্তাহে টেকনাফ উপকূলে মৌসুমি বায়ু অগ্রসর হলে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাবে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় ছিল ৩৬.৪ ডিগ্রি। আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস।
/টিএ