
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
অনলাইন প্রতারণা থেকে ব্যবহারকারীদের আরও সুরক্ষিত রাখতে নতুন নিরাপত্তা ফিচার ‘স্ক্যাম অ্যালার্ট’ চালু করেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ডিভাইসভিত্তিক মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে সন্দেহজনক বা প্রতারণামূলক বার্তার ধরন শনাক্ত করবে এই সুবিধা। এর মাধ্যমে সম্ভাব্য প্রতারণার বিষয়ে ব্যবহারকারীকে আগেভাগেই সতর্ক করার চেষ্টা করা হবে।
বর্তমানে ‘স্ক্যাম অ্যালার্ট’ সীমিত পরিসরে বেটা সংস্করণে পরীক্ষা করা হচ্ছে। হোয়াটসঅ্যাপের ‘বাগ বাউন্টি’ কমিউনিটির গবেষকদের সহায়তায় ফিচারটির কার্যকারিতা যাচাই করা হচ্ছে। তবে এটি কবে নাগাদ সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে, তা এখনো জানায়নি প্রতিষ্ঠানটি।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ‘স্ক্যাম অ্যালার্ট’ একটি ঐচ্ছিক নিরাপত্তা সুবিধা। এতে ডিভাইসের ভেতরেই থাকা মেশিন লার্নিং মডেল সম্ভাব্য প্রতারণার সংকেত শনাক্ত করবে। ফলে ব্যক্তিগত
ফিচারটি সক্রিয় থাকলে প্রয়োজনীয় ডেটা ডিভাইসের মধ্যেই প্রক্রিয়াজাত হবে। এসব তথ্য স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ, মেটা বা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে পাঠানো হবে না। কোনো অপরিচিত নম্বর থেকে আসা বার্তার ভাষা ও কথোপকথনের ধরন বিশ্লেষণ করে সন্দেহজনক প্যাটার্ন শনাক্ত করা হবে। কোনো চ্যাটে প্রতারণার লক্ষণ পাওয়া গেলে চ্যাট বক্সে সতর্কবার্তা দেখানো হবে। এরপর ব্যবহারকারী চাইলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ব্লক বা রিপোর্ট করতে পারবেন।
কোনো চ্যাটকে ভুলভাবে সন্দেহজনক হিসেবে শনাক্ত করা হলে সেটিকে ‘ট্রাস্টেড’ হিসেবে চিহ্নিত করার সুযোগও থাকবে। এতে সতর্কবার্তা সরিয়ে দেওয়া হবে এবং ভবিষ্যতে একই চ্যাটকে স্ক্যাম হিসেবে শনাক্ত না করার ব্যবস্থা থাকবে। পাশাপাশি প্রযুক্তির কার্যকারিতা বাড়াতে ব্যবহারকারী চাইলে ওই কথোপকথনের সর্বশেষ পাঁচটি মেসেজ হোয়াটসঅ্যাপের সঙ্গে শেয়ার করতে পারবেন।
ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদারে হোয়াটসঅ্যাপ সাম্প্রতিক সময়ে আরও কিছু পদক্ষেপ নিয়েছে। এর আগে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে পেগাসাসের মতো টার্গেটেড স্পাইওয়্যার হামলা থেকে সুরক্ষার জন্য ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’ নামে একটি নিরাপত্তা সুবিধা চালু করে প্রতিষ্ঠানটি। নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ পরীক্ষামূলক পর্যায়ে সফল হলে হোয়াটসঅ্যাপে প্রতারণামূলক বার্তা শনাক্ত ও মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
/টি