
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কনটেন্ট নির্মাতাদের আয়ের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে চালু থাকা আয় ব্যবস্থা বন্ধ করে নতুন ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ কর্মসূচি চালু করবে প্ল্যাটফর্মটি। নতুন নিয়মে মৌলিক কনটেন্ট নির্মাতাদের বেশি গুরুত্ব দেওয়া হবে।
এক্স জানিয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত পুরোনো নিয়মে আয় করা যাবে। এরপর ৮ সেপ্টেম্বর থেকে নতুন ব্যবস্থায় আবেদন করার সুযোগ পাবেন নির্মাতারা। নতুন কর্মসূচির আওতায় কনটেন্ট নির্মাতাদের যোগ্যতা যাচাই করে আয় সুবিধা দেওয়া হবে।
নতুন ব্যবস্থায় অংশ নিতে হলে এক্সের প্রিমিয়াম গ্রাহক হতে হবে। পাশাপাশি থাকতে হবে কমপক্ষে ৫০০ যাচাইকৃত ফলোয়ার। এছাড়া গত ৯০ দিনের মধ্যে যাচাইকৃত ব্যবহারকারীদের কাছ থেকে অন্তত ৫ লাখ ভিউ পাওয়ার শর্তও
এক্সের নতুন নিয়মে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে নিজস্ব বা মৌলিক কনটেন্টকে। নিজের তৈরি ছবি, ভিডিও, প্রতিবেদন, বিশ্লেষণ, মন্তব্য, মিম ও গ্রাফিকসের মতো কনটেন্ট এই কর্মসূচির আওতায় আসবে। তবে অন্যের কনটেন্ট সামান্য পরিবর্তন করে প্রকাশ করলে বা কপি করে পুনরায় আপলোড করলে আয় করা যাবে না।
এক্সের পক্ষ থেকে বলা হয়েছে, পুরোনো আয় ব্যবস্থা ধীরে ধীরে এমন পর্যায়ে পৌঁছেছিল যেখানে এর প্রণোদনা কাঠামো সঠিকভাবে কাজ করছিল না। প্রতিষ্ঠানটির অ্যালেগ্রা জাকিয়া বলেন, নির্মাতাদের লক্ষ্য হওয়া উচিত নতুন ও মানসম্মত কনটেন্ট তৈরি করা, শুধু বেশি আয় করার চেষ্টা নয়। এর আগে চলতি বছরের এপ্রিলে কনটেন্ট সংগ্রহকারী ও অতিরিক্ত আকর্ষণনির্ভর অ্যাকাউন্টগুলোর আয় কমানোর উদ্যোগ নিয়েছিল এক্স। নতুন ব্যবস্থার মাধ্যমে প্ল্যাটফর্মটি মৌলিক কনটেন্টকে আরও উৎসাহ দিতে চায়।
/টি