
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সকালে পুরো চার্জ দিয়ে বের হওয়ার পরও অনেকের স্মার্টফোন দুপুরের মধ্যেই লো ব্যাটারির সতর্কবার্তা দেখায়। নতুন ফোনেও এমন সমস্যা দেখা দিতে পারে। তবে সব সময় এর জন্য ব্যাটারির ত্রুটি দায়ী নয়। গুগলের মতে, ফোনের কিছু সেটিংস পরিবর্তন এবং ব্যবহারের অভ্যাসে সামান্য পরিবর্তন আনলেই অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহার করা সম্ভব।
ব্যাটারি সাশ্রয়ের সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে রাখা। কারণ ফোনের সবচেয়ে বেশি চার্জ খরচ হয় ডিসপ্লেতে। তাই প্রয়োজন অনুযায়ী ব্রাইটনেস কমিয়ে রাখা বা অ্যাডাপটিভ ব্রাইটনেস চালু করলে ব্যাটারি কম খরচ হয়। পাশাপাশি স্ক্রিন টাইমআউট ১৫ বা ৩০ সেকেন্ডে সেট করলে ব্যবহার না করার সময় স্ক্রিন দ্রুত বন্ধ
ব্যাটারির চার্জ কমে এলে Battery Saver বা Power Saving Mode চালু করার পরামর্শ দিয়েছে গুগল। এ ছাড়া ফোনের ব্যাকগ্রাউন্ডে চলা অপ্রয়োজনীয় অ্যাপগুলো ব্যাটারির বড় অংশ ব্যবহার করে। তাই Battery Settings থেকে বেশি চার্জ খরচ করা অ্যাপ শনাক্ত করে সেগুলোর ব্যাকগ্রাউন্ড কার্যক্রম সীমিত করা বা প্রয়োজন না হলে আনইনস্টল করে দেওয়া যেতে পারে। OLED বা AMOLED ডিসপ্লের ফোনে ডার্ক থিম ব্যবহার করলেও কিছুটা ব্যাটারি সাশ্রয় হয়।
বিশেষজ্ঞরা আরও পরামর্শ দিয়েছেন, প্রয়োজন না হলে ব্লুটুথ, জিপিএস এবং মোবাইল ডাটা বন্ধ রাখার। অপ্রয়োজনীয় নোটিফিকেশন কমিয়ে দিলে স্ক্রিন বারবার জ্বলে ওঠা এবং ব্যাকগ্রাউন্ডে অ্যাপ সক্রিয় হওয়ার প্রবণতাও কমে। একই সঙ্গে ফোন অতিরিক্ত গরম হওয়া এড়িয়ে চলা জরুরি। দীর্ঘ সময় রোদে ব্যবহার, চার্জে রেখে ভারী গেম খেলা বা গরম পরিবেশে ফোন রেখে দিলে ব্যাটারির কর্মক্ষমতা ও আয়ু—দুইই কমে যেতে পারে।
ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে সঠিকভাবে চার্জ দেওয়ার অভ্যাসও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, সব সময় ব্যাটারিকে শূন্য শতাংশে নামিয়ে আনা বা ১০০ শতাংশ পর্যন্ত চার্জ দেওয়া প্রয়োজন নেই। বরং ২০ থেকে ৮০ শতাংশের মধ্যে চার্জ রাখার চেষ্টা করা ভালো। পাশাপাশি ফোনের অপারেটিং সিস্টেম ও অ্যাপ নিয়মিত আপডেট রাখা উচিত, কারণ নতুন আপডেটে বিদ্যুৎ ব্যবহারের দক্ষতা বাড়ানো হয়। এসব পদক্ষেপের পরও যদি ব্যাটারি অস্বাভাবিক দ্রুত শেষ হয় বা ফোন অতিরিক্ত গরম হতে থাকে, তাহলে নির্মাতার অনুমোদিত সার্ভিস সেন্টারে পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
/টি