
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বর্তমানে আমাদের দিন-রাতের অনেকটা সময় কাটে ইন্টারনেটে। তবে এই নিরবচ্ছিন্ন সংযোগ যেমন জীবনকে সহজ করেছে, তেমনি বাড়িয়েছে হ্যাকিংয়ের ঝুঁকি। সাইবার অপরাধীরা নিত্যনতুন কৌশলে স্মার্ট গ্রাহকদের ফাঁদে ফেলছে। সাধারণত ম্যালিশিয়াস লিঙ্কে ক্লিক করা কিংবা ম্যালওয়্যারযুক্ত ক্ষতিকর অ্যাপ ডাউনলোডের মাধ্যমেই ব্যবহারকারীরা তাদের ডিভাইসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন।
আপনার স্মার্টফোনটি অন্য কেউ নিয়ন্ত্রণ করছে কিনা, তা বোঝার প্রথম লক্ষণ হলো ডিভাইসের অস্বাভাবিক আচরণ। যদি দেখেন ফোনের স্ক্রিন হঠাৎ ফ্ল্যাশ করছে, ঘন ঘন সেটিংস পরিবর্তন হয়ে যাচ্ছে কিংবা ফোন হ্যাং হয়ে কাজ করা বন্ধ করে দিয়েছে, তবে বুঝতে হবে ডিভাইসে অনৈতিক প্রবেশ ঘটেছে। এমন পরিস্থিতিতে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়।
ফোনে কথা বলার সময় ব্যাকগ্রাউন্ডের শব্দের দিকে
ব্রাউজিং হিস্ট্রি চেক করা হ্যাকিং শনাক্তের আরেকটি কার্যকর উপায়। যদি দেখেন আপনার ব্রাউজারে এমন কিছু সাইট বা বিষয় দেখা যাচ্ছে যা আপনি কখনো সার্চ করেননি, তবে নিশ্চিতভাবেই কেউ আপনার ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়েছে। হ্যাকাররা মূলত ম্যালওয়্যারযুক্ত সাইটের মাধ্যমে তথ্য চুরির উদ্দেশ্যে আপনার ব্রাউজার ব্যবহার করে থাকে।
ডিভাইসে অনুপ্রবেশের লক্ষণ দেখা দিলে বিশেষজ্ঞরা দ্রুত কিছু পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। প্রথমেই ডিভাইসটি কিছুক্ষণ বন্ধ রাখুন এবং এরপর দুই থেকে তিনবার রিস্টার্ট দিন। এতে অনেক সময় সাময়িক ম্যালওয়্যার কার্যক্রম বন্ধ হয়। তবে সমস্যা না মিটলে ফোনের অ্যাপ লিস্টে গিয়ে অচেনা বা সন্দেহজনক কোনো অ্যাপ আছে কিনা তা পরীক্ষা করুন এবং অবিলম্বে সেগুলো মুছে ফেলুন।
/টিএ