
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আইফোনপ্রেমীদের জন্য দুঃসংবাদ দিয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। তিনি জানিয়েছেন, নতুন আইফোনের দাম বাড়ানো এড়ানো সম্ভব হচ্ছে না। এর প্রধান কারণ হিসেবে তিনি মেমোরি চিপের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি জানান, এই সংকট দ্রুত শেষ হওয়ার সম্ভাবনাও কম।
টিম কুক বলেন, বাড়তি উৎপাদন খরচের চাপ কমানোর জন্য অ্যাপল দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে। এতদিন গ্রাহকদের ওপর এর প্রভাব না পড়ার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে আর আগের মতো খরচ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। ফলে নতুন আইফোনের দাম বাড়ানো অনিবার্য হয়ে উঠেছে।
তবে নতুন আইফোনের দাম ঠিক কতটা বাড়বে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি টিম কুক।
বিশ্লেষকদের মতে, আইফোন ১৮ প্রো তৈরিতে মেমোরি ও স্টোরেজ যন্ত্রাংশের খরচ আগের মডেলের তুলনায় প্রায় ১৫০ ডলার পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোও মেমোরি চিপের বড় ক্রেতা হয়ে উঠেছে। এর ফলে বাজারে চিপের সরবরাহে চাপ তৈরি হয়েছে এবং দাম বেড়েছে।
এর আগে গুঞ্জন ছিল, আইফোন ১৮ প্রোর দাম আগের মডেলের কাছাকাছি রাখা হবে। তবে টিম কুকের বক্তব্যের পর সেই সম্ভাবনা অনেকটাই কমে গেছে। বিশ্লেষকদের মতে, অ্যাপলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা জন টার্নাস দায়িত্ব নেওয়ার আগে গ্রাহকদের নতুন দামের জন্য প্রস্তুত করছেন টিম কুক।
/টি