
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ব্যবহারকারীদের গোপনীয়তা আরও জোরদার করতে নতুন একটি ফিচার আনার পরিকল্পনা করছে মেটার মালিকানাধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা ফোন নম্বর শেয়ার না করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এটি মূলত টেলিগ্রাম ও ইনস্টাগ্রামের মতো ইউজারনেমভিত্তিক যোগাযোগ ব্যবস্থার মতো কাজ করবে।
নতুন ব্যবস্থায় প্রতিটি ব্যবহারকারী একটি স্বতন্ত্র ইউজারনেম তৈরি করতে পারবেন। ফলে কেউ যোগাযোগ করলে আর ফোন নম্বরের পরিবর্তে নির্ধারিত ইউজারনেম বা হ্যান্ডেলই দেখা যাবে। এতে অপরিচিত ব্যক্তি বা নতুন সংযোগের ক্ষেত্রে ব্যক্তিগত নম্বর গোপন রাখা অনেক সহজ হবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচারটি বাধ্যতামূলক নয়। ব্যবহারকারীরা চাইলে আগের মতোই ফোন নম্বর ব্যবহার করে অ্যাপটি চালাতে পারবেন। আবার যারা বেশি
ইউজারনেম তৈরির ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়মও থাকবে। এটি ৩ থেকে ৩৫ অক্ষরের মধ্যে হতে হবে এবং অন্তত একটি ইংরেজি বর্ণ থাকা বাধ্যতামূলক। শুধু ইংরেজি অক্ষর, সংখ্যা, আন্ডারস্কোর ও ডট ব্যবহার করা যাবে। তবে ইউজারনেম ‘www’ দিয়ে শুরু করা যাবে না, শুরু বা শেষে ডট ব্যবহার নিষিদ্ধ থাকবে এবং পরপর দুটি ডটও গ্রহণযোগ্য হবে না। এছাড়া ডোমেইন এক্সটেনশন ব্যবহার করেও ইউজারনেম শেষ করা যাবে না।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ অনলাইন ব্যবসা, কমিউনিটি পরিচালনা এবং নতুন মানুষের সঙ্গে যোগাযোগকে আরও সহজ করবে। একই সঙ্গে ব্যক্তিগত ফোন নম্বর গোপন রেখে নিরাপদে যোগাযোগের সুযোগ তৈরি হবে, যা দীর্ঘদিন ধরে অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচলিত ইউজারনেমভিত্তিক ব্যবস্থার মতোই ব্যবহারকারীদের গোপনীয়তা বাড়াতে সহায়তা করবে।
/টিএ