
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সকাল থেকেই ভ্যাপসা গরম, যেমন থাকবে আজকের আবহাওয়া
সকাল হতেই যেন রোদের তেজ চোখে-মুখে এসে লাগছে। ঘর থেকে বের হলেই কপালে ঘাম, বাতাসেও নেই স্বস্তির পরশ। একটু বৃষ্টির আশায় তাকিয়ে থাকা মানুষও এখন হাঁসফাঁস করছেন গরমে। প্রশ্ন একটাই—এভাবে আর কতদিন? স্বস্তির বৃষ্টি কি ফিরবে, নাকি আরও বাড়বে গরমের দাপট?
আবহাওয়ার এই পালাবদলের পেছনে রয়েছে মৌসুমি বায়ুর দুর্বল সক্রিয়তা। বাংলাদেশে মৌসুমি বায়ু এখন কম সক্রিয়। আর উত্তর বঙ্গোপসাগরে রয়েছে মাঝারি অবস্থায়। ফলে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিও কমে এসেছে। এরই মধ্যে মঙ্গলবার ঢাকাসহ ২৫টি জেলা ছিল তাপপ্রবাহের কবলে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ফেনীতে—৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকাতেও তাপমাত্রা উঠেছিল ৩৬ দশমিক
তবে গরমের এই দাপটের মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার দেশের কিছু এলাকায় তাপমাত্রা কমতে পারে। সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বিভিন্ন অঞ্চলে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গাতেও হতে পারে বৃষ্টি। শুধু তাই নয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ।
তবে সব জায়গায় এখনই মিলছে না স্বস্তি। ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ বেশ কয়েকটি এলাকায় এখনও বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। যদিও কিছু কিছু জায়গা থেকে তা প্রশমিত হতে পারে। অর্থাৎ দেশের কোথাও বৃষ্টির অপেক্ষা, কোথাও গরমের দাপট। এখন সবার চোখ আকাশের দিকে, প্রশ্ন একটাই বৃষ্টি কি সত্যিই ফিরিয়ে আনবে স্বস্তি, নাকি আরও কয়েকদিন চলবে ভ্যাপসা গরমের এই অস্বস্তি?