
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। উপকূলে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। আকাশ রয়েছে ঘন মেঘাচ্ছন্ন। বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
লঘুচাপের প্রভাবে সমুদ্র আরও উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। একই সঙ্গে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে সমুদ্র ও উপকূলীয় এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনার কথা বলা হয়েছে। লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় আবহাওয়ার বিরূপ পরিস্থিতি আরও কিছুটা সময় থাকতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সমুদ্রবন্দর ও নৌযানগুলোকে সতর্ক সংকেত মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
টি/