
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জাতীয় শহীদ মিনারের বেদীর পাশে ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছে মাত্র ১৬ বছরের এক কিশোরী ফুল আক্তার। কিন্তু তার কোলের দিকে তাকালে থমকে যেতে হয়—সেখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে তার ছয় মাস বয়সী ছোট্ট কন্যাশিশু। যে বয়সে নিজের শৈশব উপভোগ করার কথা, সেই বয়সেই সে নিজেই এক শিশুর মা এবং জীবনের কঠিন যুদ্ধে অবতীর্ণ।
অবাক করার বিষয় হলো; শিশুটির বাবার কোনো পরিচয় জানা নেই। মাথা গোঁজার মতো কোনো ঠাঁই বা নিরাপদ আশ্রয়ও নেই তাদের। শহীদ মিনারের সামনের খোলা প্রাঙ্গণেই কাটে তাদের দিন, আর প্রাঙ্গণের শক্ত মেঝেতেই কেটে যায় অনিশ্চিত রাত। ফুল বিক্রি করে পাওয়া সামান্য কটা টাকায় জোড়াতালি দিয়ে চলে এই দুই

এক শিশুর কোলে আরেক শিশুর এই চিত্রটি শুধুমাত্র দারিদ্র্যের নয়; এটি আমাদের সমাজের শিশুবিবাহ, অপ্রাপ্তবয়স্ক মাতৃত্ব, নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষাহীনতার এক করুণ প্রতিচ্ছবি। জাতীয় শহীদ মিনারের মতো ঐতিহাসিক স্মারকস্তম্ভের পাদদেশে এই অবহেলিত শৈশব ও নিঃসঙ্গ মাতৃত্ব রাষ্ট্র এবং সমাজের কাছে প্রশ্ন রেখে যায়—এই শিশুদের নিরাপদ ভবিষ্যৎ এবং মৌলিক অধিকার কোথায়?