
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে ছুটি কাটাতে অস্ট্রেলিয়াতেই থেকে গেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে দেশটির বিভিন্ন জায়গায় অবসর সময় উপভোগ করছেন তিনি।
ছুটির সময়েই বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে দেখা করেছেন তাসকিন। বর্তমানে নিউ সাউথ ওয়েলসে কোচিংয়ের সঙ্গে যুক্ত হাথুরুসিংহের সঙ্গে তোলা একটি ছবি শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন বাংলাদেশি এই পেসার।
এর একদিন পর শনিবার আরও একটি ছবি প্রকাশ করেন তাসকিন। এবার তার সঙ্গে দেখা যায় বাংলাদেশের জনপ্রিয় সাবেক চিত্রনায়িকা শাবনূরকে। অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবারের সঙ্গে বসবাস করা শাবনূরের সঙ্গে তাসকিনের এই সাক্ষাতের ছবিটি সামাজিক
তাসকিন জানিয়েছেন, শাবনূর তার পরিবারকে নিজের ভাইয়ের বাসায় আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ছিল বারবিকিউ আয়োজন। সব মিলিয়ে সন্ধ্যাটি বেশ আনন্দেই কেটেছে বলে জানান টাইগার পেসার।
শাবনূর ও তার পরিবারের আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তাসকিন। ক্রিকেটের ব্যস্ত সূচির বাইরে পরিবারের সঙ্গে এমন আনন্দঘন সময় কাটিয়ে ছুটি উপভোগ করছেন এই পেসার। অস্ট্রেলিয়ায় তার হাথুরুসিংহে ও শাবনূরের সঙ্গে সাক্ষাতের বিষয়টিও ভক্তদের মধ্যে তৈরি করেছে বাড়তি আগ্রহ।
/টি