
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের যাত্রা থেমে গেল ফাইনালের এক ধাপ আগে। রোববার ডারউইনের গার্ডেনস ওভালে সেমিফাইনালে ভিক্টোরিয়া সিএ একাদশের কাছে এক উইকেটে হেরেছে বাংলাদেশ। মাত্র ১০১ রানের পুঁজি নিয়ে লড়াই করেও শেষ উইকেটটি তুলে নিতে না পারায় ১৯.৪ ওভারে ৯ উইকেটে ১০৫ রান করে ম্যাচ জিতে ফাইনালে উঠে যায় ভিক্টোরিয়া।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। ১৭.১ ওভারে মাত্র ১০১ রানে অলআউট হয় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন জিশান আলম। আরিফুল ইসলাম ১০ বলে ১৯, আবু হায়দার ১২ এবং আব্দুল গাফফার সাকলাইন করেন ১০ রান। ভিক্টোরিয়ার অধিনায়ক উইল সাদারল্যান্ড ২৭
১০২ রানের লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই হ্যারি ডিক্সনকে শূন্য রানে ফিরিয়ে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন রুবেল। এরপর শামীম টম রজার্স ও ক্যাম্পবেল কেলাওয়েকে ফেরালে ৭৫ রানে তিন উইকেট হারায় ভিক্টোরিয়া। পরে আবু হায়দার ব্লেক ম্যাকডোনাল্ডকে আউট করেন। রুবেল টানা দুই বলে অধিনায়ক সাদারল্যান্ড ও স্যাম এলিয়টকে ফিরিয়ে ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দেন।
শেষ দিকে নাটকীয়ভাবে ম্যাচের নিয়ন্ত্রণে ফিরে আসে বাংলাদেশ। রিপন মন্ডল ব্রডি সাইমন্সকে, রাকিবুল হাসান হ্যারি হুকস্ত্রাকে ফেরানোর পর রান আউট হন টড মারফি। এতে ভিক্টোরিয়ার স্কোর দাঁড়ায় ১০১ রানে ৯ উইকেট—দুই দলের রান সমান। তবে শেষ উইকেটটি আর নিতে পারেনি বাংলাদেশ। লিয়াম ব্ল্যাকফোর্ড ২৬ বলে অপরাজিত ১৯ রান করে দলকে জয় এনে দেন। বাংলাদেশের হয়ে রুবেল চার ওভারে ১৫ রান দিয়ে তিন উইকেট নেন, শামীম নেন দুটি এবং আবু হায়দার, রিপন ও রাকিবুল নেন একটি করে উইকেট।
সেমিফাইনালে হারলেও টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ এইচপি। ছয় লিগ ম্যাচের পাঁচটিতেই জিতে তারা শেষ চারে উঠেছিল। এমনকি ২৪ আগস্ট লিগ পর্বে এই ভিক্টোরিয়াকেই পাঁচ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ—সেই ম্যাচে রুবেল চার উইকেট এবং শামীম অপরাজিত ৫১ রান করেছিলেন। এবার নিয়ে দ্বিতীয়বার ফাইনালে ওঠার সুযোগ তৈরি হয়েছিল এইচপির সামনে, কিন্তু শেষ মুহূর্তের এক উইকেটের আক্ষেপ নিয়ে টুর্নামেন্ট শেষ করতে হলো তাদের।
/টি