
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কলকাতার মাঠ পরিদর্শন করেছে ব্রাজিলের প্রতিনিধি দল। এর পাশাপাশি বাংলাদেশ সফর নিয়েও পরিকল্পনা করছে সেলেসাওরা। এর অংশ হিসেবে রোববার (২৩ আগস্ট) হঠাৎ ঢাকায় আসে ব্রাজিলের একটি প্রতিনিধি দল।
ঢাকায় এসে বিকেল ৩টার দিকে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেন তারা। মাঠের ঘাস, ড্রেসিংরুম, মিডিয়া বক্স ও গ্যালারি ঘুরে দেখার পাশাপাশি ডাগআউট ও গ্যালারির চেয়ারে বসেও সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন প্রতিনিধি দলের সদস্যরা। পরে তারা কিংস অ্যারেনা পরিদর্শন করেন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফা
সূত্র জানায়, বাংলাদেশকে আগামী ৫ অথবা ৬ অক্টোবর ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে ব্রাজিল। ম্যাচটি খেলতে প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে ঢাকায় আসতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে বাংলাদেশের জাতীয় দলের ব্যস্ত সূচি নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে বাফুফে। ৩ অক্টোবর ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে এবং ২৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে। জাতীয় দলের ব্যস্ততা বিবেচনায় ব্রাজিলকে তাৎক্ষণিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বাফুফে।
/টি