
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
লিওনেল মেসির ক্যারিয়ার রেকর্ডে ভরপুর হলেও এবার এক অস্বস্তিকর মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টাইন এই তারকা। ইন্টার মায়ামির হয়ে টানা চার ম্যাচ জয়হীন থাকার পর আগামী শনিবার সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে মাঠে নামবে মেসির দল। ওই ম্যাচেও জয় না পেলে পেশাদার ক্যারিয়ারে দীর্ঘতম জয়হীন ধারার রেকর্ড ছুঁয়ে ফেলবেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
মায়ামির সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না। সর্বশেষ ম্যাচে টরন্টো এফসির কাছে ২-১ গোলে হারের আগে টানা তিন ম্যাচে জয়হীন ছিল দলটি। সব মিলিয়ে শেষ চার ম্যাচে জয়ের দেখা পায়নি মেসিরা। তবে দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের মাঝেও ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন মেসি। শেষ চার ম্যাচে নিজে দুই গোল করার পাশাপাশি
মেসির ক্যারিয়ারে এর আগে সবচেয়ে দীর্ঘ জয়খরা এসেছিল ২০১৩ সালে বার্সেলোনায় থাকাকালে। সেবার টানা পাঁচ ম্যাচে জয় পায়নি কাতালান ক্লাবটি। ওই পাঁচ ম্যাচের চারটিতে ড্র এবং একটিতে হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তাদের। ফলে শনিবার মন্ট্রিয়েলের বিপক্ষে পয়েন্ট হারালে ১৩ বছর পর আবারও সেই পাঁচ ম্যাচের জয়হীন ধারায় ফিরে যাবেন মেসি। ২০২৫ সালেও চার ম্যাচ জয়হীন থাকার অভিজ্ঞতা হয়েছিল মায়ামির, যদিও সেবার দ্রুত ঘুরে দাঁড়িয়ে টানা পাঁচ ম্যাচে জয় তুলে নিয়েছিল তারা।
এবারও একইভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা মায়ামি শিবিরের। তবে দলের সাম্প্রতিক ব্যর্থতার অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে রক্ষণভাগের দুর্বলতা। ২০২৬ সালের মে মাসের পর থেকে এখন পর্যন্ত প্রতিপক্ষকে গোল করতে না দিয়ে কোনো ম্যাচ শেষ করতে পারেনি মায়ামি। ফলে মেসির ব্যক্তিগত নৈপুণ্য থাকলেও দলকে জয় এনে দিতে রক্ষণভাগের দুর্বলতা কাটিয়ে ওঠাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
/টি