
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের আট বিভাগের সবগুলোতেই আজ শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোনো কোনো অঞ্চলে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এ পূর্বাভাস দিয়েছেন। শুক্রবার সকাল ৮টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
মোস্তফা কামাল পলাশের পূর্বাভাস অনুযায়ী, সকাল থেকে দুপুর ৩টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার বিভিন্ন উপজেলায় সকাল ৮টার পর থেকে দুপুর ১২টার মধ্যে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি
পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে বৃষ্টি হতে পারে। ভোলা ও পটুয়াখালীতে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের সব জেলায় সকাল ১০টা থেকে দুপুর ৩টার মধ্যে বৃষ্টি হতে পারে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম ও খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে হালকা বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে বৃষ্টি হতে পারে। ঢাকা বিভাগের গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরের কিছু এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ৩টার মধ্যে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজধানীসহ ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।
অন্যদিকে, দুপুর ২টার পর থেকে রাত ৮টার মধ্যে রংপুর বিভাগের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের উত্তরাঞ্চলেও দুপুর ২টার পর থেকে রাত ৮টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগের জেলাগুলোতে বিকেল ৪টা থেকে রাত ১০টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন গবেষক মোস্তফা কামাল পলাশ। ফলে দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় রাত পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে।
বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের কিছু এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সকালে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, ত্রিপুরার দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এসব পূর্বাভাস গবেষকের দেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি; আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী বৃষ্টির সময় ও তীব্রতায় পরিবর্তন হতে পারে।
টি/