
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশজুড়ে কেমন থাকবে তাপমাত্রা, জানালো আবহাওয়া অধিদপ্তর
রাজধানী ঢাকার আকাশে কখনো মেঘ, কখনো রোদের দেখা মিলছে। এর মধ্যেই বদলে যাচ্ছে আবহাওয়ার চিত্র। সকাল থেকেই ঢাকার বাতাসে আর্দ্রতার অনুভূতি, কোথাও মেঘের ঘনঘটা, আবার কোথাও দেখা মিলছে রোদের। সব মিলিয়ে বর্ষা বিদায়ের সময়েও যেন পুরোপুরি স্বস্তি মিলছে না গরম-বৃষ্টির এই আবহাওয়া থেকে।
মৌসুমি বায়ু ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। দেশের পশ্চিমাঞ্চল থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্য অঞ্চল থেকেও এটি বিদায় নিতে পারে। তবে মৌসুমি বায়ুর বিদায়ের মধ্যেও বৃষ্টি পুরোপুরি থেমে যাচ্ছে না। বরং দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে
বৃহস্পতিবার দেওয়া পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারি বৃষ্টি।
বৃষ্টির এই প্রবণতার সঙ্গে তাপমাত্রাতেও কিছুটা পরিবর্তন আসতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিও হতে পারে।
তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। অর্থাৎ, মৌসুমি বায়ু বিদায়ের পথে থাকলেও দেশের বিভিন্ন এলাকায় আরও কিছুদিন বৃষ্টির দেখা মিলতে পারে। একই সঙ্গে ধীরে ধীরে কমতে পারে রাতের তাপমাত্রা।