
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রাঙ্গামাটি প্রতিনিধি
টানা ভারী বর্ষণের কারণে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি আরশিনগর এলাকায় পাহাড় ধসে গাছ সড়কের ওপর পড়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩ ঘণ্টা ধরে সড়কের উভয় পাশে ট্রাক, অটোরিকশাসহ সব ধরনের যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সড়কের ওপর জমে থাকা পাহাড়ের মাটি ও গাছ সরিয়ে ফেলেন। পরে আংশিকভাবে যান চলাচল শুরু হয়। তবে মহাসড়ক পুরোপুরি সচল করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে উদ্ধারকাজে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে টানা বর্ষণের কারণে রাঙ্গামাটি-চট্টগ্রাম ও রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানেও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে।